TRENDING:

Kingshuk Ganguly: অকালেই চলে গেলেন ‘রামপ্রসাদ’ খ্যাত অভিনেতা! শোকের ছায়া টলিপাড়ায়

Last Updated:

টেলিপাড়ায় ফের মৃত্যুর ছায়া। বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ কিংশুক গঙ্গোপাধ্যায়। বহু দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অনেক চিকিৎসাতেও হল না শেষরক্ষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
কলকাতা: টেলিপাড়ায় ফের মৃত্যুর ছায়া। বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ কিংশুক গঙ্গোপাধ্যায়। বহু দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অনেক চিকিৎসাতেও হল না শেষরক্ষা। ২২ শে ডিসেম্বর না ফেরার দেশে চলে গেলেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের অভিনেতা!
advertisement

টেলিফিল্ম, মেগা সিরিয়ালে বহু কাজ করেছেন কিংশুক। ‘আমার দুর্গা’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘গুড্ডি’, ‘উমার সংসার’, ‘দেবী চৌধুরাণী’র মতো বহু মেগায় তিনি অভিনয় করেছেন। পাশাপাশি পরিচালনাও করেন। ‘দ্য হিউম্যানিটি’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তিনি ২০২২ সালে পরিচালনা করেন।

আরও পড়ুন: শাহরুখের ‘ডাংকি’কে ঢুকতেই দিল না দক্ষিণের এই ৪ রাজ্য! কেন এমন হল? জানলে অবাক হবেন

advertisement

কয়েক মাস আগেই ‘রামপ্রসাদ’ সিরিয়াল শুরু হয়েছে। সেই মেগাতেও তিনি কাজ। কাজে ফিরে তাঁর অনুভূতি ঠিক কী রকম তাও অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি দিয়ে লেখেন, ‘অনেক দিন পর কাজে ফিরে । এমন প্রাপ্তি ও ভালো লাগে। সুদূর বেঙ্গালুরু থেকে আমার এক বন্ধু ও তার পরিবার আমার কাজটি দেখার সময়ে। টিভি স্ক্রিন থেকে এই ছবি টি আনন্দে শেয়ার করলো। আমি আপ্লুত।’

advertisement

আরও পড়ুন: ছোট্ট ইয়ালিনির জন্মের পরই শুভশ্রীর এ কেমন সাজ! অন্য রূপে নায়িকাকে দেখে অবাক নেটিজেনরা

কিংশুক গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা হৃতজিৎ চট্টোপাধ্যায়, দীপাঞ্জন ভট্টাচার্যরা। হৃতজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘ভাল থেকো দাদা। একসঙ্গে অনেক দিন কাজ করেছি আমরা। শুরুটাও হয়েছিল টেলিভিশনে আমাদের প্রথম কাজ ‘আমার দুর্গা’ সিরিয়ালে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

তাঁর দীর্ঘদিনের সহকর্মী কাঞ্চনা মৈত্রও লেখেন, ‘নিজের স্বপ্ন নিয়ে লড়াই করার মতো একজন মানুষ চলে গেল। যেখানে থেকো ভাল থেকো। আমি বিশ্বাস করি তাই বললাম, তোমার পরের জার্নিতে তোমার সব স্বপ্ন পূরণ হোক। রেস্ট ইন পিস বলব না, শুধু জানাবো যাত্রা শুভ হোক।’

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kingshuk Ganguly: অকালেই চলে গেলেন ‘রামপ্রসাদ’ খ্যাত অভিনেতা! শোকের ছায়া টলিপাড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল