সাংবাদিক বৈঠকে বিমান বসু জানান, আপাতত বামফ্রন্ট ও শরিক দলগুলির যে সব আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে, সেই তালিকাই প্রকাশ করা হয়েছে। বাকি আসনগুলির বিষয়ে আলোচনা চলছে এবং তিন থেকে চার দিনের মধ্যেই দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে।
এই ৩টি ফল ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক! নিয়মিত খেলেই মিলতে পারে অবাক করা ফলাফল
advertisement
বিধানসভা নির্বাচনে এ বারও বামফ্রন্টের শরিক দলগুলির পাশাপাশি সহযোগী দলগুলিও লড়াইয়ে থাকবে। বিমান বসু জানান, আগের মতোই সিপিআই(এমএল) লিবারেশন এবং আইএসএফ বামফ্রন্টের সহযোগী হিসেবে নির্বাচনে অংশ নেবে। সব মিলিয়ে ২৯৪টি আসনেই বামফ্রন্ট ও তার সহযোগী দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে।
আলিমুদ্দিনে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ, মহেশতলা থেকে প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়
প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছে তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম। মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে সিপিআই(এম)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও সেই নির্বাচনে জয় পাননি, তবে তরুণ আইনজীবী হিসেবে দলের মধ্যে তাঁর পরিচিতি রয়েছে।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক। এ দিনের বৈঠকে বামফ্রন্ট নেতৃত্ব জানায়, আসন্ন বিধানসভা নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করে ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন আসনে তরুণ ও অভিজ্ঞ—উভয় ধরনের প্রার্থীকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন নেতৃত্ব। প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
বিমান বসু বলেন, “মানুষের দুঃখ দুর্দশা বাড়ানোর ক্ষেত্রে যে কলা কৌশল করছে তার বিরুদ্ধে , আমাদের বামপন্থী শক্তি পুনরুত্থানের জন্য এই লড়াই এবারের নির্বাচনে । উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ বঙ্গ বা জঙ্গলমহলের সব জায়গায় রাজনৈতিক প্রচার পরিকল্পিত ভাবে হবে রাজ্য বামফ্রন্ট আর পক্ষ থেকে । আমাদের মনোভাবের কথা আমরা জানিয়েছি সহযোগীদের কাছে তারাও সম্মতি জানিয়েছে। জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই প্রচার ঐক্যবদ্ধ করতে চাই আমরা । ধর্ম ভাষার জাতির ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা হয় কে কেমন দেখতে সেটা নিয়েও কথা হয়। রাষ্ট্রপতি কেমন দেখতে সেনিয়ে কথা বলতে জনপ্রতিনিধি কুণ্ঠা বোধ করে না। এগুলোর প্রতিবাদে আমরা সোচ্চার হব।”
