আগামী ৮ মার্চ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হবে কর্মসূচি হবে ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে হবে পদযাত্রা। ‘ন্যায়-সম্মান, শান্তি, আশা, মহিলা ক্ষমতায়নে দিদি-ই ভরসা’, এই ইস্যুকে সামনে রেখে হবে জোরদার প্রচার। পাশাপাশি বাছাই করা হয়েছে ১০’টি ইস্যু। যে সব সামাজিক প্রকল্পে নারীদের অগ্রাধিকার রয়েছে তা নিয়েও চলবে প্রচার। এর জন্যে বিশেষ প্রচার স্লোগান তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: মুঘল আমলের স্মৃতি, ইতিহাসের সেই ‘জাহাঙ্গিরপুর’! অমৃত ভারত স্টেশন প্রকল্পে সাজছে নতুন রূপে
এর পাশাপাশি মহিলা কৃষকদের কাছেও যাবার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘গোবিন্দভোগ, তুলাইপাঞ্জী, কনকচূড়, পেয়েছে বিশ্বস্বীকৃতি, মহিলা কৃষকরা কৃতজ্ঞ, দিদির প্রতি।’ এই স্লোগানে চলবে গ্রামীণ এলাকায় প্রচার। সূত্রের খবর, দোল/হোলিতে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করা হবে। SIR এর কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের স্মৃতিতে হবে জেলায় জেলায় রক্তদান শিবির।
বিহারের বিধানসভা ভোটে নীতীশ কুমার সরকারের প্রতিষ্ঠান-বিরোধিতা ঠেকাতে মহিলাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়েছে। প্রতিবেশী রাজ্যে মহিলাদের অংশগ্রহণ বেশি তা-ই নয়, এ বার সেই ভোটে বিজেপি-নীতীশ জোট অনেকখানি এগিয়ে গিয়েছে বলে বিশ্লেষণে ধরা পড়েছে। বিহারের অভিজ্ঞতায় দলের নির্বাচনী কৌশল সাজাতে চাইছে তৃণমূল। দলের এক নেতার কথায়, ‘‘বিহারে এই ইঙ্গিত রয়েছে। তবে এ রাজ্যে গত ১৫ বছরে সরকারি প্রকল্পের সুবিধা বিলি করে মহিলাদের বড় অংশের সমর্থন তৃণমূলই পেয়েছে। আমাদের ২০১৬ ও ২০২১ সালের সেই ধারা অটুট রাখতে হবে।’’
রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট ছিল ৪৮%-এর বেশি। কিন্তু তিন বছরের মাথায় লোকসভা ভোটে তা দুই শতাংশ কমেছে। উল্টো দিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপি ২০২১ সালের বিধানসভা ও ’২৪ সালের লোকসভা ভোটে নিজেদের ভোট সামান্য বাড়াতে পেরেছে। দলীয় সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূলের পক্ষে পুরুষের থেকে মহিলাদের সমর্থন তিন শতাংশ বেশি। বিজেপির মহিলা সমর্থন পুরুষের তুলনায় দুই শতাংশ কম। কিন্তু মহিলা ভোট অটুট রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেটাকেই ধরে রাখতে চায় তৃণমূল কংগ্রেস ।
