TRENDING:

অভিষেকের হাত ধরে তৃণমূলে, কে এই পবিত্র কর...! শুভেন্দুর বিরুদ্ধে ইনিই কি নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী?

Last Updated:

TMC Candidate: নন্দীগ্রামের ভূমিপুত্র। ইনিই কি নন্দীগ্রামে তৃণমূলের 'তুরুপের তাস'? অভিষেকের হাত থেকে তুলে নিলেন তৃণমূলের পতাকা! কে এই পবিত্র কর? শুভেন্দুর হাত ধরেই একদিন যোগ দিয়েছিলেন বিজেপিতে। চিনে নিন পবিত্র করকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রার্থী তালিকা ঘোষণার আর মাত্র কিছুক্ষণ। তার আগেই একের পর এক বড় চমক দিয়ে দিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপির ভূমিপুত্র, একসময়ের শুভেন্দু ঘনিষ্ঠ হেভিওয়েট নেতা।
পবিত্র কর
পবিত্র কর
advertisement

‘সাইলেন্ট কিলার’ নাম পরিচিত বয়াল দুই পঞ্চায়েতের নেতা পবিত্র কর ২০১৮ সালে ছিলেন বয়াল দুই গ্রামের প্রধান। পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২৩-এ পবিত্র করের স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল দুই গ্রাম পঞ্চায়েতে প্রধান হন। নন্দীগ্রাম বিধানসভা দু’টি ব্লক নিয়ে গঠিত। শুধুমাত্র নন্দীগ্রাম ২ ব্লকেই বিজেপি এগিয়ে। সেই ব্লকেরই বাসিন্দা পবিত্র কর।

advertisement

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকায় তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। তৃণমূলে থাকার সময় থেকেই ওই এলাকায় জনপ্রিয় মুখ তিনি। এহেন পবিত্র করের তৃণমূলে যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। দলীয় সূত্রে খবর, নন্দীগ্রাম থেকেই ভোটে নন্দীগ্রামের এই ভূমিপুত্রকে দাঁড় করাতে পারেন দলীয় নেতৃত্ব।

প্রসঙ্গত, মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কাকে ময়দানে নামাবে, তা নিয়ে গত কয়েক বছর ধরেই বঙ্গ রাজনীতিতে কৌতূহল তুঙ্গে। বিজেপি ভবানীপুর ও নন্দীগ্রাম দুই কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার পর থেকেই তৃণমূলের পাল্টা চাল নিয়ে জল্পনা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই আবহে মঙ্গলবার বড়সড় ইঙ্গিত পাওয়া গেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেকারত্ব দূর করতে মৎস্য দপ্তরের নতুন দাওয়াই! খরচ কমিয়ে আয় বাড়াতে আপনিও শুরু করুন এই বিশেষ চাষ
আরও দেখুন

মঙ্গলবার দুপুর সোয়া ৩টেয় কালীঘাটের বাসভবন থেকে ২৯৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগেই বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি পবিত্র কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি শাসক শিবিরে যোগ দিলেন আজ। তিনিই কি তুরুপের তাস হতে চলেছেন নন্দীগ্রামে?

বাংলা খবর/ খবর/নির্বাচন/
অভিষেকের হাত ধরে তৃণমূলে, কে এই পবিত্র কর...! শুভেন্দুর বিরুদ্ধে ইনিই কি নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল