বিজেপি রাজ্য সভাপতি বলেন, এই ব্রিগেডে বিভিন্ন সময় মানুষ বহু নেতার কথা শুনেছেন৷ বিনয় কোঙার, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের দল এই ব্রিগেড থেকেই এক সময় দিল্লি চলোর ডাক দিত৷ আর এখন সেই কমিউনিস্ট পার্টির নেতারা বলছে মুর্শিদাবাদ চলো৷ কী আছে মুর্শিদাবাদে? ওখানে হুমায়ুন আছে, বাবর আছে৷
advertisement
প্রসঙ্গত নতুন দল তৈরির পর সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে জোট সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর৷ যদিও শেষ পর্যন্ত দু দলের কথা আর এগোয়নি৷ হুমায়ুন-সেলিম আলোচনা নিয়ে এর আগেও কটাক্ষ করেছেন শমীক৷ সিপিএম সহ বামেদের সঙ্গে জোট নিয়ে বরং আইএসএফ-এর কথা অনেক দূর এগিয়েছে৷
এর পরে অবশ্য অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা করে শমীক৷ তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা অনুপ্রবেশকারীদের দিয়ে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস৷ এখানে পুলিশ, বিধায়ক, বিজেপি কর্মী সবাই আক্রান্ত৷ এখানেতৃণমূলের বিদায় নিশ্চিত, তৃণমূল শেষ৷ তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরছে না৷ যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা৷ এর বাইরে কিছু নেই৷
এ দিন বক্তব্য রাখতে গিয়ে অবশ্য বামেদের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ তিনি অভিযোগ করেন, সিপিএমের আমলে যে দুষ্কৃতীরা বাংলায় অত্যাচার চালাতো, তারাই পরেই তৃণমূলে যোগ দিয়েছে৷
