সবচেয়ে বড় চমক এসেছে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার কেন্দ্র পরিবর্তনকে ঘিরে। এতদিন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক থাকলেও এবার তাঁকে প্রার্থী করা হয়েছে বিনপুর থেকে। অন্যদিকে, ঝাড়গ্রাম কেন্দ্রে নতুন মুখ হিসেবে প্রার্থী করা হয়েছে মঙ্গল সরেনকে। গোপীবল্লভপুরে প্রার্থী হয়েছেন অজিত মাহাত এবং নয়াগ্রামে আগের মতোই আস্থা রাখা হয়েছে দুলাল মুর্মুর উপর।
‘শুধু কিছু নামের সমষ্টি নয়, বাংলার ভবিষ্যৎ’! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরে কী বললেন অভিষেক?
advertisement
এই প্রার্থী তালিকায় বাদ পড়েছেন একাধিক বর্তমান মুখও। বিনপুরে আর প্রার্থী করা হয়নি দেবনাথ হাঁসদাকে, গোপীবল্লভপুরে টিকিট পাননি ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। ফলে স্পষ্ট, সংগঠনের ভেতরে রদবদল করে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে তৃণমূল নেতৃত্ব।
কেন্দ্র বদল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বীরবাহা হাঁসদা স্পষ্ট করেছেন, দলের সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত। তিনি বলেন, দল তাঁর পাশে রয়েছে, তাই কোথা থেকে প্রার্থী করা হল তা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। ঝাড়গ্রাম কেন্দ্রে প্রায় ২০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি করে তিনি জানান, সেই অভিজ্ঞতা নিয়েই বিনপুরের মানুষের জন্যও উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চান।
