TRENDING:

'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের

Last Updated:

Dilip Ghosh: ফের ফর্মে দিলীপ ঘোষ। প্রার্থী তালিকায় তাঁর নাম নিয়ে জল্পনার মধ্যেই দিয়ে দিলেন বড় ইঙ্গিত। ভোটে কী দাঁড়াবেন? উত্তরে যা বললেন দিলীপ!

advertisement
কলকাতা: দক্ষিনেশ্বর মন্দিরের আদলে মোদির মঞ্চ। বাংলা বাঙালি ইস্যুতে শাসকদলের কটাক্ষের জবাবে বড় বার্তা দিতে চলেছে কী এই মঞ্চই? এই প্রসঙ্গে শুক্রবার সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে প্রবীণ নেতা দিলীপ ঘোষ বললেন, “বাংলা বাঙালি ইস্যু নিয়ে বিজেপিকে নতুন করে বাঙালিকে বোঝাতে হবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি বাংলা যিনি সবচেয়ে বড় বাঙালি ছিলেন তিনি বিজেপির প্রতিষ্ঠাতা। বাংলার মানুষ মুখিয়ে আছে শুধু ভোটের জন্য। রাজ্য সরকারকে উৎখাত করার জন্য।”
ফের ফর্মে দিলীপ ঘোষ
ফের ফর্মে দিলীপ ঘোষ
advertisement

কয়েকটি জনসভায় গত দু বছরে দেখা যায়নি দিলীপ ঘোষকে এবার ফের ফর্মে দিলীপ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “দিলীপ ঘোষ বরাবরই তাঁর নিজের মতো করে ফর্মে ছিল। পার্টি আমাকে মঞ্চে তুলেছে যখন আমি মঞ্চে ছিলাম। যখন পার্টি বলেছে নীচে থাকতে, তখন সেখানে আছি। যেমন পার্টি দায়িত্ব দিয়েছেন সেখানে তেমন দায়িত্ব পালন করেছি।”

advertisement

আরও পড়ুন: ‘ফ্রিজ’ থেকে টপটপ করে জল গড়াচ্ছে…? গুলি মারুন মেকানিক, নিজেই ঠিক করুন ম্যাজিকে, শিখে নিন সহজ টেকনিক, বাঁচবে ট্যাঁক!

প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ জল্পনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পার্টি গত বেশ কয়েকটি নির্বাচনে আমাকে টিকিট দিয়েছে কখনও জয়লাভ করেছি, কখনও জয় আসেনি। এবার যদি পার্টি টিকিট দেয়, তো লড়ব। বিজেপিতে নিজের ইচ্ছে নিজের পছন্দ বলে কিছু থাকে না। পার্টি শেষ কথা বলে শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেয়। পার্টি যেখানে টিকিট দেবে যদি দেয় সেখানে লড়ব।

advertisement

আরও পড়ুন: ১৫ লাখ নামের নিষ্পত্তি…! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

ব্রিগেড ভরাতে বাইরের থেকে লোক আনছে বিজেপি : কুণাল ঘোষের কটাক্ষের জবাবে মুখ খুললেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “এত তৃণমূল কংগ্রেসের চিরদিনের গল্প। ওদের কাছে লোক নেই বলে ওরা বাইরে থেকে লোক আনে। বাংলাদেশ থেকে আনতে হয়। কুণাল ঘোষ স্বপ্ন দেখেন। খালি রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী ঢুকলে ওনারা দেখতে পান না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফোনে এল গ্যাসের মেসেজ, কিন্তু বাড়িতে এল না সিলিন্ডার! হিঙ্গলগঞ্জে বড় ‘রহস্য’,হয়রানি বাড়তেই ব্যাপক ক্ষোভ গ্রাহকদের
আরও দেখুন

শহরে তৃণমূলের প্রধানমন্ত্রী গো ব্যাক পোস্টার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “টিএমসি সত্যি সত্যি ভয় পেয়েছে। এতদিন মুখে বলত এদিক-ওদিক করত। যত ইলেকশন এগিয়ে আসছে টেনশন বাড়ছে। মাথা ঠিক মতো কাজ করছে না। আর এটা হচ্ছে ভয়ের সূচক। বিজেপিকে সত্যি সত্যি ভয় পেয়েছে তৃণমূল।”

বাংলা খবর/ খবর/নির্বাচন/
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল