TRENDING:

CPIM Candidate List: আর নন্দীগ্রাম নয়, মাটি কামড়ে পড়ে থাকা উত্তরপাড়া থেকেই প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়! বিপরীতে এবার কে?

Last Updated:

বিমান বসু বলেন, ‘আজ শুধু বামফ্রন্ট এবং শরিক দলের তালিকা প্রকাশ করা হচ্ছে যে আসনগুলির নিষ্পত্তি হয়েছে। এবারের নির্বাচনে বামফ্রন্টের শরিক দলগুলির প্রার্থী যেমন থাকবে ঠিক তেমনই প্রার্থী থাকবে বামফ্রন্টের সহযোগী হিসেবে পরিচিত সিপিআইএমএল লিবারেশন এবং আগের বারের সহযোগী আইএসইএফ-এর সব মিলিয়ে ২৯৪ আসনে বানফ্রন্ট ও তার সহযোগীরা মিলে লড়াইয়ে নামব।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরপাড়ায় প্রার্থিী মীনাক্ষী
উত্তরপাড়ায় প্রার্থিী মীনাক্ষী
advertisement

তবে উত্তরপাড়ায় বামেদের যে বাড়তি নজর ছিল তা বোঝাই যাচ্ছিল। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর লোকসভার অন্তর্ভুক্ত। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে লড়েছিলেন দীপ্সিতা। প্রতীকউর রহমানের তৃণমূলে যোগদান কিমবা হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের বৈঠকের জেরে বারবার শিরোনামে এসেছে বামেরা। এবারে কি হাল হবে ভোটবাক্সের? সেদিকেই চোখ রাজনৈতিক বিশেষজ্ঞদের।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট আট দফায় ভোট হয়েছিল। এ বার দু’দফায় কেন? সে বিষয়ে প্রশ্ন করা হলে জ্ঞানেশ বলেন, ”কমিশন মনে করছে দফা কমানো প্রয়োজন। সকলের পক্ষে সুবিধাজনক এমন একটি পর্যায়ে এটি নামিয়ে আনা দরকার।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কেদারা, চশমা, পাঞ্জাবি, কলম...গণদেবতা-স্রষ্টার স্মৃতি বিজড়িত স্মারক দেখতে আসুন লাভপুরের ‘ধাত্রীদেবতা’-য়
আরও দেখুন

বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, দীপশিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে, সেরকমই প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ এবং পরিচিত মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়দের৷ নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের পর বোমার আঘাতে নিহত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM Candidate List: আর নন্দীগ্রাম নয়, মাটি কামড়ে পড়ে থাকা উত্তরপাড়া থেকেই প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়! বিপরীতে এবার কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল