TRENDING:

BJP candidate list Bengal 2026: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই বৈঠকে বিজেপি, মঙ্গলবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশের ইঙ্গিত

Last Updated:

BJP candidate list Bengal 2026: শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার আগামীকাল দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। দলীয় সূত্রের খবর, ওই বৈঠকের পরই মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ পশ্চিমবঙ্গ-সহ পাঁচ ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট। ভোট ঘোষণা হতেই জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব. শমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, ভূপেন্দ্র যাদব, সুনীল বনশলদের উপস্থিতিতে ওয়েস্টিন হোটেলে বৈঠক চলছে। বৈঠক সূত্রে খবর, মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে এবং তা একাধিক দফায় প্রকাশ করা হবে। প্রথম দফার তালিকায় প্রায় ১৫৫ জন প্রার্থীর নাম থাকতে পারে বলে সূত্রের খবর। এছাড়াও জানা গিয়েছে, আগামীকাল দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নেবেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। ওই বৈঠকের পরই মঙ্গলবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ বাংলায় বেজে গেল ভোটের দামামা, কবে থেকে শুরু মনোনয়ন? জানিয়ে দিল কমিশন

ভোটঘোষণার পর সোমবারেই রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে! বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসনে ভোট, দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে ভোট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সামনে দাঁড়িয়ে দেখলে গায়ে কাঁটা দেবে! গৌড়ের বুকে রহস্যময় দুই স্তম্ভে লুকিয়ে একাধিক ইতিহাস! আজও তুলে ধরে পুরনো গল্প
আরও দেখুন

প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহল ভোট। ১৬ জেলায় প্রথম দফায় ভোট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। ৭ জেলায় দ্বিতীয় দফায় ভোট। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
BJP candidate list Bengal 2026: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই বৈঠকে বিজেপি, মঙ্গলবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশের ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল