TRENDING:

Madhyamik Exam 2026: স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা, সোমবার থেকে শুরু মাধ্যমিক! জেনে নিন জরুরি কিছু তথ্য

Last Updated:

West Bengal Madhyamik Examination 2026: সোমবার ২ ফেব্রুয়ারি জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাত পোহালেই শুরু মাধ্যমিক পরীক্ষা৷ সোমবার ২ ফেব্রুয়ারি জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষায় বসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরীক্ষার্থীরা৷ তবে প্রস্তুতির মাঝেই মনে রাখা দরকার পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী৷
স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা, সোমবার থেকে শুরু মাধ্যমিক! জেনে নিন জরুরি কিছু তথ্য
স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা, সোমবার থেকে শুরু মাধ্যমিক! জেনে নিন জরুরি কিছু তথ্য
advertisement

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ সকাল ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। দুপুর ২ টো পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷

আরও পড়ুন: বাবার হঠাৎ মৃত্যুর পর…অভাব, শোককে তুড়ি মেরেই জয়, কোচিং ছাড়াই WBCS-এ রাজ্যে প্রথম সৃজা! মোট ৮ পরীক্ষায় দুর্ধর্ষ সাফল্য

advertisement

পাশাপাশি, পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গাইডলাইন জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ পর্ষদের কড়া নির্দেশিকায় এমন কিছু বিষয় রয়েছে, যা না মানলে পরীক্ষা বাতিল হতে পারে।

পরীক্ষার হলে কী কী নেওয়া জরুরি?

১. পরীক্ষা কক্ষে অবশ্যই আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে।

২.পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও অভিভাবকের প্রবেশ নিষিদ্ধ।

৩.পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মুঠোফোন নিয়ে প্রবেশ করা যাবে না৷ করলে পরীক্ষা বাতিল হতে পারে।

advertisement

৪. স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটারের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না।

৫. পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। তার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়া যাবে না।

৬. নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে

৭.পরীক্ষার খাতায় নির্ধারিত স্থানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

advertisement

আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’? আয়ুর বড় ‘ক্লু’ লুকিয়ে রয়েছে নখেই! নিজে দেখেই বুঝতে পারবেন কীভাবে? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যা সচল থাকবে ২৪ ঘণ্টাই। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে, সেগুলি হল— ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসে ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ছাড়াও খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হিসাবে আরও তিনটি নম্বর দেওয়া হয়েছে– ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬, ০৩৩ ২৩২১ ৩২১৬। এই নম্বরগুলিতে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা, সোমবার থেকে শুরু মাধ্যমিক! জেনে নিন জরুরি কিছু তথ্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল