TRENDING:

WB Madhyamik 10th Result 2025: মাধ্যমিকের ফলাফলে ছেলে-মেয়েদের হাড্ডাহাড্ডি লড়াই, পাশের হারে শেষে এগিয়ে গেল কারা?

Last Updated:

WB Madhyamik 10th Result 2025: চলতি বছর মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ। পাশের হারে ছেলেরা এগিয়ে। ছাত্রদের পাশের হার ৮৯.১৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৪.৩৯ শতাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ৭০ দিনের মাথায় রেজাল্ট বেরল মাধ‍্যমিক ২০২৫-এর। চলতি বছর ১০ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। আর শেষ হয় ২২ ফেব্রুয়ারি। ২০২৫ পরীক্ষা দিয়েছে মোট ৯৮৪৭৫৩ জন পড়ুয়া। এর মধ্যে ৪২৮৮০৩ জন ছাত্র এবং ৫৫৫৯৫০ ছাত্রী। রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণ হয়েছে।
পাশের হারে শেষে এগিয়ে গেল কারা?
পাশের হারে শেষে এগিয়ে গেল কারা?
advertisement

আরও পড়ুনঃ মাধ‍্যমিক ২০২৫-এর মেধাতালিকায় মোট ৬৬! কোন জেলার মাথায় সেরার সেরা মুকুট?

চলতি বছর মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ। পাশের হারে ছেলেরা এগিয়ে। ছাত্রদের পাশের হার ৮৯.১৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৪.৩৯ শতাংশ। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.৩১%। মেয়েদের পাশের হার ৮৩.৯০ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৯.২১ শতাংশ। ২০২৩ প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থী ছিল ৬,৩৭,১০৫ জন। এর মধ্যে পাশ করেছে ৫,৪৮,৯০৯ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। ছেলেদের পাশের হার আনুমানিক ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার আনুমানিক ৮৬ শতাংশ।

advertisement

আরও পড়ুনঃ ‘দেশের বেকারত্ব ঘোচাতে শিল্পপতি হতে চাই’, জানালেন মাধ‍্যমিকে দশম রাহুল রিক্তিরাজ

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

পাশের হারে প্রতিবছরের মতো এই বছরও এগিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর ৯৬. ৪৬, দ্বিতীয় কালিম্পং ও কলকাতা তৃতীয় পাশের হারে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB Madhyamik 10th Result 2025: মাধ্যমিকের ফলাফলে ছেলে-মেয়েদের হাড্ডাহাড্ডি লড়াই, পাশের হারে শেষে এগিয়ে গেল কারা?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল