TRENDING:

'পরীক্ষা সুষ্ঠুভাবেই হচ্ছে...' পরিদর্শনে এসে জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

Last Updated:

পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ার জন্য এ বছর অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারবে না পরীক্ষাকেন্দ্রে। এর জন্য প্রতিটি স্কুলেই দেহ তল্লাশির বন্দোবস্ত করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভগবতী দেবী বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান,পরীক্ষা এখনও পর্যন্ত সুষ্ঠুভাবেই হচ্ছে।
শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
advertisement

সূত্রের খবর, ধর্মঘটের জন্য সমস্যা হওয়ার কথা নয়। গণ পরিবহণকে সাধারণ ধর্মঘটের বাইরের রাখা হয়েছে। রাস্তাঘাটে বাস চলছে গাড়ি-ঘোড়া প্রচুর আছে। তবে পড়ুয়াদের দাবি, পরীক্ষার সময় এগিয়ে আসায় সমস্যায় পড়েছে ছাত্র-ছাত্রীরা। অভিভাবকদের দাবি, পড়ার বেশি সময় পায়নি পড়ুয়ারা। উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় সাধারণত মার্চে। এবছর যেহেতু নির্বাচন রয়েছে তাই পরীক্ষা এগিয়ে এসেছে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। মাধ্যমিক পরীক্ষাও এই একই কারণেই এ বছর আগে হয়েছে। আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। ছাত্র-ছাত্রীদের কোনরকম অসুবিধা না হয় তার জন্য সবসময় দেখা হবে বলে জানান সভাপতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

তিনি এও জানান, পরীক্ষা অবশ্যই সাকসেসফুল হয়েছে। তৃতীয় সেমিস্টারের যারা পাস করতে পারল না তারা এবার দিচ্ছে। সেমিস্টার সিস্টেমে ছাত্রছাত্রীদের সুবিধা হওয়ার কথা। সেদিক থেকে যেটা চলছে খুব ভালভাবেই চলছে। পরীক্ষা ফেল করলে এক বছর নষ্ট হত। সেমিস্টার পদ্ধতিতে সেটা হচ্ছে না।বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষার সঙ্গেই চলবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতিতে পরীক্ষাও। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ার জন্য এ বছর অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারবে না পরীক্ষাকেন্দ্রে। এর জন্য প্রতিটি স্কুলেই দেহ তল্লাশির বন্দোবস্ত করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
'পরীক্ষা সুষ্ঠুভাবেই হচ্ছে...' পরিদর্শনে এসে জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল