TRENDING:

Madhyamik Exam 2026: বারবার ঘটেছে হাতি ও চিতার হামলা... এবার তাই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে ডুয়ার্সে বাড়তি নজর

Last Updated:

ডায়না রেঞ্জের বনকর্মীরা জানিয়েছেন, যেসব এলাকায় হাতি, চিতা বাঘ ও বাইসনের আনাগোনা বেশি এবং অতীতে হামলার ঘটনা ঘটেছে, সেখানে পরীক্ষা চলাকালীন বাড়তি নজরদারি রাখা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধুরী, ডুয়ার্স: শুরু হল মাধ্যমিক পরীক্ষা। অঘটন এড়াতে বনদফতরের গাড়িতে করে পৌঁছে দেওয়া হল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের। ডুয়ার্সে চিতা ও হাতির হামলায় গত ছয় মাসে একাধিক মৃত্যু ও আহত এর ঘটনার পর বাড়তি নজরদারি মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করেছে জলপাইগুড়ি বনবিভাগ। কলাবাড়ি, খেরকাটা ও প্রয়াগপুর—এই তিনটি গ্রামে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। কারণ, কলাবাড়ি এলাকায় গত ছয় মাসে চিতা বাঘের হামলায় দু’জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।  চিতা বাঘ ও মানুষের সংঘাত এড়াতে সুন্দরবনের ধাঁচে চা বাগান সংলগ্ন বস্তিগুলিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তবুও শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বনদফতরের তরফে ওই তিনটি গ্রামের জন্য তিনটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

advertisement

ডায়না রেঞ্জের বনকর্মীরা জানিয়েছেন, যেসব এলাকায় হাতি, চিতা বাঘ ও বাইসনের আনাগোনা বেশি এবং অতীতে হামলার ঘটনা ঘটেছে, সেখানে পরীক্ষা চলাকালীন বাড়তি নজরদারি রাখা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রাস্তায় বনদফতরের গাড়িতে টহলদারি চলছে। পাশাপাশি পায়ে হেঁটেও নিয়মিত টহল দিচ্ছেন বনকর্মীরা। এদিকে মরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি, মোগলকাটা ও খুকলুং বস্তিতেও বিশেষ নজরদারির পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্যপ্রাণীর গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। বনদফতরের এই উদ্যোগে পুলিশ প্রশাসনও সহযোগিতা করছে। প্রশাসনের আশা, সমন্বিত এই নজরদারির ফলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পালকিতে চেপে মন্দির থেকে গঙ্গা! বড়মার স্নানযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল
আরও দেখুন

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ সকাল ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। দুপুর ২ টো পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: বারবার ঘটেছে হাতি ও চিতার হামলা... এবার তাই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে ডুয়ার্সে বাড়তি নজর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল