আরও পড়ুনঃ প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য আরও সহায়ক কলকাতা পুলিশ, থানায় থানায় র্যাম্প নির্মাণ
বাঁকুড়া বিষ্ণুপুর মহকুমা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে পর্ষদ সভাপতি জানান, ষষ্ঠ পরীক্ষা পর্য্যন্ত রাজ্যে ৩৮ থেকে ৩৯ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কারনে। এগুলো অনেকটায় আটকানো গেছে তারপরেও যদি মোবাইল পাওয়া যায় কিছু করার থাকে না।
advertisement
আজ, মঙ্গলবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা৷ এদিন কলকাতার ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরীক্ষা শুরুর আগে কথা বললেন অভিভাবক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে৷ আশুতোষ মুখোপাধ্যায় রোডের স্কুলের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী জানতে চাইলেন, সব কিছু ঠিক আছে কিনা! যদি কিছু প্রয়োজন হয় তাকে যেন জানানো হয়। এদিন অভিভাবক ও শিক্ষিকারা খুশি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে।
