বিজ্ঞপ্তি অনুযায়ী, বীরভূম-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী ব্যক্তিদের আগামী ০৪/০৩/২০২৬ তারিখের মধ্যে তাদের আবেদনপত্র জমা দিতে হবে।
কীভাবে আবেদন করবেন, বিস্তারিত পদ্ধতি রইল ধাপে ধাপে
advertisement
১. আবেদনপত্র এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে।
আপনি নিচের লিঙ্ক থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারেন। (https://prasarbharati.gov.in/wp-content/uploads/2026/02/RNU-DDK-Kolkata-Stringer-empanelment-notification-2026.pdf )।
২. পূরণ করা আবেদনপত্রের সঙ্গেই ১,১৮০/- টাকার (জিএসটি-সহ) একটি ডিমান্ড ড্রাফট যুক্ত করতে হবে। এই ডিমান্ড ড্রাফটটি “DDO, DDK, Kolkata”-এর নামে কলকাতায় প্রদেয় হতে হবে। এই ফি ফেরত পাওয়া যাবে না।
আরও পড়ুন: ৫০ থেকে একধাক্কায় ট্যারিফ কমে ১৮%! নয়া চুক্তিতে চিন, পাকিস্তান, বাংলাদেশের অনেক এগিয়ে গেল ভারত
৩. আবেদনপত্র ও ডিমান্ড ড্রাফট একটি সিল করা খামে ভরে জমা দিতে হবে।
৪. খামের উপরে স্পষ্টভাবে লিখতে হবে “Empanelment of Stringers of RNU Kolkata, DD News- 2026″।
বীরভূম জেলার যে সমস্ত সংবাদকর্মী বা আগ্রহী ব্যক্তিরা দূরদর্শনের মতো জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। ৪ মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রার্থীদের বলা হয়েছে।
