TRENDING:

JEE Main Result 2026: আজ JEE Main-এর ফলপ্রকাশ! অনলাইনে কীভাবে দেখবেন নিজের রেজাল্ট? রইল সহজ গাইডলাইন

Last Updated:

JEE Mains 2026 Result Updates: আজ, ১৬ ফেব্রুয়ারি প্রকাশ হবে JEE Main 2026 Session 1-এর ফলাফল। যাঁরা এই যৌথ প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ আজ, ১৬ ফেব্রুয়ারি প্রকাশ হবে JEE Main 2026 Session 1-এর ফলাফল। যাঁরা এই যৌথ প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা National Testing Agency (NTA) ফলাফলের সঙ্গে প্রকাশিত হবে ফাইনাল আন্সার কি-ও।
আজ JEE Main-এর ফলপ্রকাশ!
আজ JEE Main-এর ফলপ্রকাশ!
advertisement

আরও পড়ুনঃ প্রোটিন পাউডার ফিটনেসের নতুন ট্রেন্ড! কিন্তু ঠিক কতটা খাওয়া উচিত? কখন খাওয়া উচিত? জানুন

এবারের JEE Main সেশন ১ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি মাসে—২১, ২২, ২৩, ২৪, ২৮ ও ২৯ তারিখে। Paper 1 পরীক্ষা হয়েছিল ২১, ২২, ২৩, ২৪ এবং ২৮ জানুয়ারি—প্রতিদিন দু’টি শিফটে (সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৬টা)। অন্যদিকে, Paper 2 অনুষ্ঠিত হয় ২৯ জানুয়ারি, সকাল ৯টা থেকে ১২টা ৩০ পর্যন্ত একটিমাত্র শিফটে।

advertisement

এর আগে ৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল প্রোভিশনাল আন্সার কি, যার বিরুদ্ধে অভিযোগ জানানোর শেষ দিন ছিল ৬ ফেব্রুয়ারি। সেই আপত্তি বিবেচনা করেই আজ প্রকাশিত হচ্ছে ফাইনাল আন্সার কি এবং রেজাল্ট।

JEE Main 2026-এর স্কোরকার্ড খুব সহজেই অনলাইনে ডাউনলোড করা যাবে। কীভাবে করবেন?

advertisement

– প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যান।
– হোমপেজে থাকা “JEE Main 2026 Result” লিঙ্কে ক্লিক করুন।
– নিজের Application Number এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য প্রবেশ করান।
– সব তথ্য দেওয়ার পর Submit বাটনে ক্লিক করুন।
– স্ক্রিনে আপনার ফলাফল দেখা যাবে—সেখান থেকে স্কোরকার্ড ডাউনলোড করুন।
– ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

পরীক্ষার্থীরা ফল প্রকাশের পর সরাসরি স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য প্রিন্টআউট করা রাখতে পারবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Main Result 2026: আজ JEE Main-এর ফলপ্রকাশ! অনলাইনে কীভাবে দেখবেন নিজের রেজাল্ট? রইল সহজ গাইডলাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল