জানা গিয়েছে, নেতড়া হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আফ্রিদা খাতুন মুম্বই গিয়েছিলেন মাসির সঙ্গে। মাসি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় মুম্বাইয়ে। মাসিকে দেখাশোনা করতেই ওই ছাত্রী যায়। এদিকে উচ্চমাধ্যমিকের আ্যডমিট আসতে শুরু করে স্কুলে। নির্দিষ্ট পদ্ধতি মেনে অন্য ছাত্র-ছাত্রীরা সেগুলি সংগ্রহ করতে শুরু করে। আফ্রিদাও ভেবেছিল তার আ্যডমিট স্কুলে এসে থাকবে হয়তো। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে স্কুলে এসে আ্যডমিট আনতে গিয়ে শুনতে পায় তার আ্যডমিট কোনও কারণে আসেনি। মাথায় আকাশ ভেঙে পড়ে ওই পড়ুয়ার।
advertisement
ঘটনার কথা জানতে পারেন ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদ। তিনি দ্রুত সাংসদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছাত্রীটির আ্যডমিট দেওয়ার বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় খুশি ওই ছাত্রীর পরিবারের লোকজন, খুশি ছাত্রীও। বৃহস্পতিবার এই আ্যডমিট নিয়ে পরীক্ষা দিতে যাবে সে।
বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। সংসদ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হবে—Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ৭৯,৩৪৭ জন এবং রাজ্যের ২৩টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে ছাত্রীরা।
