TRENDING:

Subhas Sarkar: শুধু বদলি নীতি নয়, শিক্ষা ব্যবস্থা বদলে নজর দিক রাজ্য: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

Last Updated:

Subhas Sarkar: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের অভিযোগ, "দেশের অন্যান্য রাজ্যের তুলনায়ও পশ্চিমবঙ্গ থেকে কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রিসার্চ ইন্সটিটিউট এবং বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত কম।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন-এর উৎকর্ষতার মাপকাঠিতে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে এ রাজ্যের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়গপুর আইআইটি, সেন্ট জেভিয়ার্স কলেজ এবং বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বোচ্চ স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের। শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানের এই তালিকা প্রকাশ করেছে এনআইআরএফ। ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য গর্ববোধ করলেও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের অভিযোগ, "দেশের অন্যান্য রাজ্যের তুলনায়ও পশ্চিমবঙ্গ থেকে কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রিসার্চ ইন্সটিটিউট এবং বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত কম।"

advertisement

রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর পরামর্শ, "শুধুমাত্র শিক্ষকদের বদলির বিষয় নীতি নির্ধারণ না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানোন্নয়ন এবং কেন্দ্রীয় সরকারের উৎকর্ষতার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপযুক্ত করে তোলার চেষ্টা করুক সরকার।"কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী - জাতীয় স্তরে উৎকর্ষতা প্রমাণের এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে মাত্র একটি মেডিকেল কলেজ, ৪৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৭ টি ম্যানেজমেন্ট কলেজ, ৯০ টি কলেজ, ৬টি আইন কলেজ এবং ১০টি রিসার্চ ইনস্টিটিউট অংশ নিয়েছিল। যদিও সর্বভারতীয় স্তরে এই প্রতিযোগিতায় দেশের মোট ৫০ হাজার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিয়েছে মাত্র ৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান।

advertisement

আরও পড়ুন: 'পরিকাঠামো নেই, দুয়ারে রেশন অসম্ভব!' শুরুর আগেই আদালতে পৌঁছল জনপ্রিয় প্রকল্প

সেরা ভিডিও

আরও দেখুন
ভরা কোটালের আগেই বিপর্যয়, হাসনাবাদে বড়সড় প্লাবনের আশঙ্কায় রাতের ঘুম উধাও
আরও দেখুন

উল্লেখ্য, কেন্দ্র এদিন যে তালিকা প্রকাশ করেছে তাতে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানের জয়জয়কার। রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের মতো অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে রাজ্যের আরও এক প্রাচীন বিশ্ববিদ্যালয় যাদবপুর। সেরা ১০-এর তালিকায় অষ্টম স্থানে যাদবপুর। কলেজে পঠন-পাঠনের ক্ষেত্রে স্বীকৃতি আদায় করেছে সেন্ট জেভিয়ার্স কলেজ। আইআইটি খড়গপুর পেয়েছে ২০২১ সালের অন্যতম সেরা গবেষণা কেন্দ্রের স্বীকৃতি। দেশের গবেষণা কেন্দ্রগুলির মধ্যে মাত্র পাঁচটি নির্বাচিত করে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেই তালিকায় স্থান জায়গায় হয়েছে খড়গপুর আইআইটির।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Subhas Sarkar: শুধু বদলি নীতি নয়, শিক্ষা ব্যবস্থা বদলে নজর দিক রাজ্য: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল