TRENDING:

Calcutta University Fee: বিরাট খবর! পড়ুয়াদের দিতে হবে না কোনও ফি, সুসংবাদ শোনাল কলকাতা বিশ্ববিদ্যালয়

Last Updated:

Calcutta University Fee: টিউশন ফি'র পাশাপাশি বিভিন্ন সেমিস্টারের মার্কশিট বা গ্রেডশিট সংগ্রহ করার জন্যও আলাদা করে কোন টাকা দিতে হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করে এমনই জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: বর্তমানে করোনা অতিমারী পরিস্থিতির কারণে টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্যের ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রছাত্রীদের টিউশন ফি মকুবের ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জন্যই এই সেমিস্টার ফি মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। টিউশন ফি'র পাশাপাশি বিভিন্ন সেমিস্টারের মার্কশিট বা গ্রেডশিট সংগ্রহ করার জন্যও আলাদা করে কোন টাকা দিতে হবে না। বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করে এমনই জানানো হয়েছে।
advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নির্দেশিকায় লেখা রয়েছে, 'কলকাতা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, বর্তমান সময়ে করোনা অতিমারী পরিস্থিতিতে সমস্ত সেমেস্টারের পড়ুয়াদের টিউশন ফি মকুব করা হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন সেমেস্টারের পরীক্ষার্থীদের মার্ক শিট বা গ্রেড শিট সংগ্রহ করতেও কোনও রকম ফি জমা দিতে হবে না।'

ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফি এবং টিউশন ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ সে সময় ফি মকুবের কথা ঘোষণা করেছিলেন। এ বার একই পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়ও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভরা কোটালের আগেই বিপর্যয়, হাসনাবাদে বড়সড় প্লাবনের আশঙ্কায় রাতের ঘুম উধাও
আরও দেখুন

অতিমারি পরিস্থিতিতে মহা সংকটে পড়েছেন পড়ুয়ারাও। দীর্ঘদিন ধরেই কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। পড়াশোনার পুরোটাই হচ্ছে অনলাইনে। কিন্তু ফি কি আদৌ দিতে হবে? ইতিমধ্যেই সংকটকালে ফি মকুবের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। শিক্ষামন্ত্রীর চেয়ারে বসার পরই এ বিষয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন ব্রাত্য বসু। ফি মকুব সংক্রান্ত আলোচনার পাশাপাশি অনলাইন ক্লাস, পরীক্ষা ও ফলপ্রকাশ, ছাত্র সংসদের বিধি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেই বৈঠকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ফি মকুবের সিদ্ধান্তে উপকৃত হবেন স্নাতকোত্তরের সাড়ে ১২ হাজার পড়ুয়া। উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, “অতিমারিতে অনেক পরিবারের আয় কমেছে, অনেক ছাত্র-ছাত্রী অভিভাবকেও হারিয়েছেন। সেই সব বিষয় মাথায় রেখেই আমরা সমস্ত ফি মকুব করছি।”

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Calcutta University Fee: বিরাট খবর! পড়ুয়াদের দিতে হবে না কোনও ফি, সুসংবাদ শোনাল কলকাতা বিশ্ববিদ্যালয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল