শনিবারই এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে একটি অত্যন্ত আনন্দের খবর জানাতে পেরে আমি খুশি। আমাদের সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত পশ্চিমবঙ্গের প্রার্থীরা মর্যাদাপূর্ণ UPSC সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এ অত্যন্ত ভাল ফল করেছে। সদ্য প্রকাশিত ফলাফল অনুযায়ী, শীর্ষস্থানগুলির প্রায় অর্ধেকই আমাদের মেয়েরা অর্জন করেছে। সফল প্রার্থীদের, তাঁদের বাবা-মা/অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি ভবিষ্যতে যারা এই পরীক্ষায় অংশ নেবে, সেই সব আগ্রহী প্রার্থীদেরও জানাই আন্তরিক শুভকামনা। আমরা আনন্দিত যে আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার-এর মাধ্যমে প্রার্থীদের উচ্চমানের কিন্তু অত্যন্ত ভর্তুকিযুক্ত কোচিং সহায়তা দিতে পেরেছি। আমাদের সময়েই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল, আজ তার সাফল্যে আমি গর্বিত।’’
advertisement
সফলদের মহিলাদের সংখ্যা বেশি থাকায় খুশি মুখ্যমন্ত্রী৷ তিনি লিখেছেন, ‘‘ আমাদের কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন প্রার্থী UPSC সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর ফাইনাল মেরিট লিস্টে উজ্জ্বল স্থান অর্জন করেছে। তাঁদের মধ্যে প্রায় ৫০ শতাংশই মেয়ে। দীক্ষা রাই (৪০), আকাশ কুমার রাই (২৭৯), বৈষ্ণা বিশ্বাস (৩৬৭), গৌতম ঠাকুরি (৪৩২), দেবজ্যোতি হালদার (৪৪৩), দেবব্রত প্রামাণিক (৪৬৭), এস. নিবেদ কুমার (৪৮৬), মোহসিনা বানো (৬৪৮), জুহি দাস (৬৪৯), কীর্তি চৌধুরী (৭৬০) এবং অ্যানিয়েলা শেরপা (৮৯৩), এঁরা সকলেই আমাদের রাজ্য সরকারের কোচিং পেয়েছেন এবং উল্লেখিত র্যাঙ্ক অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তাঁরা সম্ভবত IAS, IPS-সহ অন্যান্য শীর্ষ প্রশাসনিক পরিষেবায় যোগ দেবেন।’’
আরও পড়ুন: ‘বাংলা রেগে আছে’, SIR ইস্যুতে বিচারকদের কাছে আমজনতার হয়ে আর্জি মমতার! বললেন, ‘বিচার দিন’
সফল প্রার্থীরা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, উল্ল্যেখ্য করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ থেকে আরও অনেক প্রার্থী এই সর্বভারতীয় পরীক্ষায় সফল হয়েছেন এবং শীর্ষ প্রশাসনিক পরিষেবায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের উৎসাহ ও ধারাবাহিক সহায়তা রাজ্যের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক তরুণ-তরুণীকে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করবে। এই মেধাবী ছেলেমেয়েদের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন। পশ্চিমবঙ্গ সরকার সবসময় তোমাদের পাশে আছে।’’
