TRENDING:

প্রথম দিনেই বিপত্তি! মাধ্যমিকের প্রশ্নপত্রের গাড়ি উল্টে বড় দুর্ঘটনা, আহত পুলিশকর্মী

Last Updated:

আজ মাধ্যমিকের প্রথম দিন। আর সেদিনই প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল প্রশ্নপত্রের গাড়ি। ঘটনায় দুই পুলিশকর্মীসহ আহত বেশ কয়েকজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপ বিশ্বাস, বাসন্তী:  প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে আহত দুই পুলিশ কর্মী। আজ মাধ্যমিকের প্রথম দিন। আর সেদিনই প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল প্রশ্নপত্রের গাড়ি। ঘটনায় দুই পুলিশকর্মীসহ আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী রাজ্য সড়কের বাসন্তী থানার আমঝাড়া বাজারের কাছে। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
News18
News18
advertisement

সূত্রের খবর, বাসন্তী থানা থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। বাসন্তী চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির সেন্টারে যাওয়ার পথে একটি টোটো গাড়িকে জায়গা দিতে গিয়ে প্রশ্নপত্রের গাড়িটি উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশগিয়ে তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ইতিমধ্যে এক মহিলা পুলিশ কর্মীসহ দুইজন পুলিশকর্মী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পালকিতে চেপে মন্দির থেকে গঙ্গা! বড়মার স্নানযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল
আরও দেখুন

সোমবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা৷ স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষায় বসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরীক্ষার্থীরা৷ এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ সকাল ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। দুপুর ২ টো পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
প্রথম দিনেই বিপত্তি! মাধ্যমিকের প্রশ্নপত্রের গাড়ি উল্টে বড় দুর্ঘটনা, আহত পুলিশকর্মী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল