TRENDING:

গত ২৪ ঘণ্টায় দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরপ্রদেশের মিরাট ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬ ৷ কম্পন অনুভূত হয় দিল্লিতেও ৷
advertisement

কম্পনের উৎস্যস্থল ছিল মিরাটের খারখাউদা থেকে ৬ কিলোমিটার দূরে ৷ ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ সোমবার সকাল ৬.২৮ নাগাদ কেঁপে ওঠে উত্তরপ্রদেশের মিরাটের বিস্তীর্ণ এলাকা ৷ ভূমিকম্পের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ ঘর ছেড়ে সকলে রাস্তায় বেরিয়ে আসেন ৷ যদিও এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর মেলেনি ৷

advertisement

আরও পড়ুন: ফের প্যারিস! প্রকাশ্য রাস্তায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, আহত ৭ পর্যটক

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দু’বার কম্পন অনুভূত হয় দিল্লিতে ৷ রবিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮ ৷ কম্পনের উৎস্যস্থল ছিল হরিয়ানার ঝাঝার এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ৷ রবিবার বিকেল ৪.৩৭ নাগাদ কম্পন অনুভূত হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গত ২৪ ঘণ্টায় দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী