কখনও গাছের মাথায়, কখনও চা বাগানের ঝোপের আড়ালে দেখা দিচ্ছে চিতা। লেপার্ডের শিকার হয়ে বেঘোরে প্রাণ হারাতে হয় নিরীহ চা শ্রমিকদের। ফাঁসিদেওয়ার মতিধর-বিজলিমনি চা বাগান এলাকায় হাজার হাজার শ্রমিকদের পেট চলে এই চা বাগান থেকেই। তাই বাঘের আতঙ্কে বাড়ি বসে থাকলে চা শ্রমিকদের সংসার চলবে না। প্রাণের ঝুঁকি নিয়েই রুজি রুটির টানে চা বাগানে কাজে যেতে হচ্ছে।
advertisement
এই অবস্থায় চা বাগানের ২৪ নং সেক্সনে জোড়া লেপার্ড দেখার পর থেকে আতঙ্ক আরও বাড়ছে। সোমবার একটি লেপার্ড গাছের উপরে ক্যামেরাবন্দি হতেই চা বাগানে ত্রাহি ত্রাহি রব উঠেছে। রবিবারও একটি লেপার্ডের দেখা মিলেছিল। লেপার্ড আতঙ্ক দূর করতে বন দফতরের কাছে খাঁচা পাতার দাবি তুলেছেন চা শ্রমিকরা।
আরও পড়ুনঃ জয়দেব মেলায় গিয়েছেন অথচ এই আশ্রমে যাননি! চেনা মেলার পাশেই এক অচেনা শিল্পপুরী, কীভাবে যাবেন জেনে নিন
এদিন লেপার্ড দেখা মিলতেই চা শ্রমিকদের অন্যত্র সরিয়ে ফেলে বাগান কর্তৃপক্ষ। গতবছর মার্চ মাসে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচাবন্দি হওয়ার পরও আতঙ্ক কমেনি। বিষয়টি নিয়ে বন দফতরকে জানানো হবে বলে জানিয়েছেন ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।
