TRENDING:

ফোন চোরকে নিজেই খুঁজে নিলেন কিশোরী, তবে আপনার হারালে আপনি কী করবেন

Last Updated:

আপনার যদি ফোন হারায় আপনি যেগুলি করবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : মাত্র ১৯ বছরের জিনাত বানু হক মালাদ থেকে ফিরছিলেন ৷ হঠাৎই দেখেন তিনি তাঁর ফোনটি পাচ্ছেন না  ৷ এরকম হলে কী হবে আপমি প্রথমেই ঘাবড়ে যাবেন ৷ কান্নাকাটি শুরু করবেন , না হলে বড়জোড় পুলিশে রিপোর্ট করবেন ৷ কিন্তু এই কিশোরী সেরকম কিছুই করলেন না ৷
advertisement

কিশোরী নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার করলেন ৷ মেয়েটি তাঁর গুগল অ্যাকাউন্টে লগ ইন করেন অন্য একটি হ্যান্ডসেট থেকে ৷ গুগল অ্যাকাউন্টে নিজের লোকেশন অন করে দেন ৷ তারপর সেখানে মাইঅ্যাকটিভিটি বিষয়টিও অন করে দেন৷ তারপর দেখতে শুরু করেন ইউজার কোথায় কী দেখছে, কী সার্চ করছে ৷

এরফলে প্রতি মূহূর্তের লোকেশন ট্র্যাক করতে পারছিলেন তিনি ৷ এরপরেই এই ফোনে রেলওয়ে টিকিট বুকিংয়ের একটি অ্যাপ নামায় চোর ৷ সেখান থেকে রবিবারের দাদর থেকে তিরুবনন্তপুরমে যাওয়ার টিকিট কাটেন ৷ মেয়েটি সেই পিএনআর ডিটেলসটি নিয়ে নেন ৷ সেখানে সিটের বিবরণও পেয়ে যান ৷

advertisement

এরপরেই জিনত বানু দাদর পুলিশ স্টেশনে যান ৷ তারপরেই পুলিশের সাহায্যে ধরে ফেলেন চোরকে ৷

আপনার যদি ফোন হারায় আপনি যেগুলি করবেন ৷

ফোন চুরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে FIR করুন ৷ আপনার IMEI নম্বর থাকলে আপনি নিজেই ফোনসেটটি ব্লক করে দিতে পারবেন ৷ যাতে যে চুরি করেছে সে আর ফোনসেটটি ব্যবহার করতে পারবে না ৷

advertisement

সিম কার্ডটি ব্লক করে দিন ৷তাহলে ক্রেডিট, ডেবিট কার্ড বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না  চোর ৷

আপনার ফোন থেকে যে সব অ্যাকাউন্টে লগ ইন করা আছে তার পাসওয়ার্ডগুলি বদলে ফেলুন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

নতুন ফোন কিনলে তা দিয়ে আপনার পুরনো ফোন ট্র্যাক করার ব্যবস্থা করুন ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
ফোন চোরকে নিজেই খুঁজে নিলেন কিশোরী, তবে আপনার হারালে আপনি কী করবেন