TRENDING:

নৃশংস! জলখাবার দিতে দেরি, মেয়ের সামনেই মাকে জীবন্ত পুড়িয়ে মারল বাবা-দাদু

Last Updated:

জলখাবার দিতে দেরি হয়েছিল বলেই স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙার বাজারে। জলখাবার দিতে দেরি হয়েছিল বলেই স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বেলডাঙা থানার পুলিশ স্বামী অনিরুদ্ধ দাস ও শ্বশুর অনিল দাসকে গ্রেফতার করেছে।
advertisement

বছর ১৮ আগে প্রতিমার বিয়ে হয় অনিরুদ্ধের সঙ্গে। পেশায় ডেকোরেটরের কর্মী। বিয়ের পর থেকেই স্ত্রীয়ের উপরে অত্যাচার চালাত বলে অভিযোগ। একাদশ শ্রেণির ছাত্রী বলেন, 'শনিবার সকালে জল খাবার দিতে দেরি হয় বলে মাকে প্রচন্ড গালাগালি করে বাবা। এরপর আমি কোনরকম ভাবে শান্ত করি। রাতে খাবার খেয়ে পর ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ শুনতে পাই মায়ের আর্তনাদ। ঘর থেকে বের হতেই দেখি মা দাউ দাউ করে জ্বলছে। বাবা আমার হাত ধরে নেয়। মায়ের গায়ে জল দিতেও দেয়নি। চোখের সামনে মা জ্বলতে জ্বলতে পড়ে গেল। বাবা আর দাদু নিজের হাতেই পুড়িয়ে মারল মাকে। চরম চরম শাস্তি চাই ওদের।'

advertisement

মৃতের পরিবার বেলডাঙা থানা লিখিত অভিযোগ করে, এই ঘটনায় স্বামী-শ্বশুরকে আটক করেছে বেলডাঙা থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ পাঠায়, ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Pranab Kumar Banerjee

বাংলা খবর/ খবর/ক্রাইম/
নৃশংস! জলখাবার দিতে দেরি, মেয়ের সামনেই মাকে জীবন্ত পুড়িয়ে মারল বাবা-দাদু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল