TRENDING:

৩১ অগাস্ট পর্যন্ত টাকা জমা না দিলে কিষাণ ক্রেডিট কার্ডে নেওয়া লোনে দিতে হবে বেশি সুদ

Last Updated:

সাধারণত কেসিসি-তে নেওয়া লোন ৩১ মার্চ পর্যন্ত টাকা ফেরত দিয়ে দিতে হয় ৷ কিন্তু লকডাউনের জেরে এ বছর এই সময়সীমা বাড়ানো হয়েছিল ৩১ মে পর্যন্ত ৷ পরে পরিস্থিতি দেখে সেটি বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের ৭ কোটির বেশি কিষাণ ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ব্যাঙ্ক থেকে নেওয়া কৃষি লোন ফেরত দেওয়ার শেষ দিন ৩১ অগাস্ট ৷ অর্থাৎ আগামী ৪১ দিনের মধ্যে লোন নেওয়া টাকা ফেরত না দিলে ৪ শতাংশের বদলে ৭ শতাংশ সুদ দিতে হবে ৷ ৩১ অগাস্টের মধ্যে টাকা জমা দিয়ে দিলে সুদ দিতে হবে মাত্র ৪ শতাংশ ৷
advertisement

সাধারণত কেসিসি-তে নেওয়া লোন ৩১ মার্চ পর্যন্ত টাকা ফেরত দিয়ে দিতে হয় ৷ কিন্তু লকডাউনের জেরে এ বছর এই সময়সীমা বাড়ানো হয়েছিল ৩১ মে পর্যন্ত ৷ পরে পরিস্থিতি দেখে সেটি বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছিল ৷ অগাস্ট ৩১ এর মধ্যে টাকা ফেরত দিলে সুদের হারে ছাড় পাবেন ৷ পাশাপাশি দু-চারদিন পর ফের আগামী বছরের জন্য লোন নিতে পারবেন কৃষকরা ৷ এর জেরে ব্যাঙ্কে আপনার রেকর্ডও ভাল থাকবে এবং আপনার চাষের জন্য আর্থিক সমস্যাও হবে না ৷

advertisement

কেসিসি-তে নেওয়া ৩ লক্ষ টাকা পর্যন্ত লোনের বার্ষিক সুদের হার ৯ শতাংশ হয় ৷ সুদের হারে সরকার এখানে ২ শতাংশ সাবসিডি দিয়ে থাকে ৷ এর জেরে সুদের হার ৭ শতাংশ হয়ে যায় ৷ কিন্তু টাকা সময়ে ব্যাঙ্কে ফেরত দিলে আরও ৩ শতাংশের ছাড় পাওয়া যায় ৷ এই ভাবে লোনের উপরে মাত্র ৪ শতাংশ সুদ দিতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

কিষাণ ক্রেডিট কার্ডে কৃষকদের বিনা গ্যারেন্টিতে ১.৬০ লক্ষ টাকা লোন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এর আগে এটা ১ লক্ষ টাকা ছিল ৷ আবেদন করার ১৫ দিনের মধ্যে ব্যাঙ্কগুলিকে কেসিসি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কার্ড তৈরির জন্য প্রোসেসিং চার্জ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩১ অগাস্ট পর্যন্ত টাকা জমা না দিলে কিষাণ ক্রেডিট কার্ডে নেওয়া লোনে দিতে হবে বেশি সুদ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল