TRENDING:

Success Story: ঘরের কাজ সেরে মাসে মাসে বাড়তি আয়! গ্রামের মহিলারা দু'হাতে টাকা রোজগার করছেন এই পথেই

Last Updated:

ঘরের কাজ সেরে শাড়ির নকশা তৈরি, মাসে মাসে বাড়তি আয়! স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে পটাশপুরের ব্রজকিশোরপুর গ্রামের মহিলারা! পুঁতির ছোঁয়ায় সাধারণ শাড়ি হচ্ছে অসাধারণ, স্বনির্ভরতার পথে গ্রামের শতাধিক মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, মদন মাইতি: মহিলাদের স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছে পটাশপুরের ব্রজকিশোরপুর গ্রাম। এই গ্রামের মহিলারা প্রতিদিনই বাড়ির কাজ সেরে বসে পড়েন নিজেদের কর্মযজ্ঞে। গ্রামের প্রায় ১০০ জন মহিলা নতুন নতুন ডিজাইনের শাড়ি তৈরি করছেন। তারা সাধারণ শাড়ির উপর নানান ধরনের ডিজাইন করেন। ব্রজকিশোরপুর গ্রাম এখন মহিলা স্বনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। সকাল থেকে সংসারের কাজ সামলে শুরু হয় তাদের কাজ। কেউ উঠোনে, কেউ ঘরের বারান্দায় বসে মন দিয়ে তৈরি করেন শাড়ির নকশা। নিজেদের চেষ্টাতেই তারা বদলে দিচ্ছেন গ্রামের অর্থনৈতিক ছবি।
advertisement

১৮ মাস পোশাক বদলাননি! তীব্র দুর্গন্ধে হল জানাজানি…পরিবার অস্ট্রেলিয়ায়, কর্নালে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধ চিকিৎসক!

১২ বছরে হাতছাড়া হয়ে যেতে পারে আপনার বাড়ি! আদালতেও মিলবে না রক্ষা, যদি না আগে থেকে এই আইনি ব্যবস্থা নেন!

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের এই গ্রামের মহিলারা বাইরে থেকে সাধারণ শাড়ি কিনে নিয়ে আসেন। তারপর সেই শাড়ির উপর আঠা দিয়ে নানান আকৃতির পুঁতি বসান। ছোট ছোট পুঁতির মাধ্যমে তৈরি হয় সুন্দর নকশা। ফুল, লতা কিংবা বিভিন্ন আকৃতির ডিজাইন ফুটিয়ে তোলেন তাঁরা। একটি সাধারণ শাড়িই তাদের হাতের ছোঁয়ায় হয়ে ওঠে অসাধারণ ডিজাইনার শাড়ি। ধৈর্য আর মনোযোগ দিয়েই তৈরি হয় প্রতিটি শাড়ি।

advertisement

গ্রামের প্রতিটি বাড়িতেই মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত। সংসারের যাবতীয় দায়িত্ব শেষ করেই মহিলারা সময় বের করেন এই কাজে বসার জন্য। প্রতিদিন কয়েক ঘণ্টা কাজ করেই তারা তৈরি করছেন একের পর এক শাড়ি। প্রতি মাসে একজন মহিলা গড়ে ১৫ থেকে ২০টি শাড়ি ডিজাইন করেন। কম দামে শাড়ি কিনে এনে নিজের হাতে সাজিয়ে তোলায় বাড়তি লাভও হচ্ছে। স্থানীয় বাজার ছাড়াও রাজ্য ছাড়ে বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে এই শাড়ি। তাদের তৈরি এই শাড়ির চাহিদাও ও ধীরে ধীরে বাড়ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গভীর জঙ্গলে রহস্যময় প্রস্রবণ,ঋতু পরিবর্তনে বদলে যায় তাপমাত্রা!পুরুলিয়ার এই জায়গায় গেছেন?
আরও দেখুন

ব্রজকিশোরপুর গ্রামের মহিলাদের এই উদ্যোগ জেলা জুড়ে প্রশংসা কুড়িয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের ইনকাম বাড়ায় অর্থনৈতিকভাবে অনেকটাই উন্নত হয়ে উঠেছে এই গ্রাম। সংসারের খরচ সামলাতে অনেকটাই সহায়তা মিলছে এই আয়ে। মহিলারা এখন সঞ্চয়ী হয়ে উঠেছে। স্বনির্ভরতার এই উদ্যোগ পার্শ্ববর্তী গ্রামের মহিলাদেরও অনুপ্রাণিত করছে। নিজের পরিশ্রমেই তারা তৈরি করছেন নতুন পরিচয়। পটাশপুরের এই গ্রাম এখন মহিলা স্বনির্ভরতা রশ্মি ছড়াচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: ঘরের কাজ সেরে মাসে মাসে বাড়তি আয়! গ্রামের মহিলারা দু'হাতে টাকা রোজগার করছেন এই পথেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল