TRENDING:

১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত ট্রেন চলাচল ? কী জানাল রেল মন্ত্রক...

Last Updated:

করোনা সঙ্কটের মধ্যে এর আগেও একাধিক ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যার জেরে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আপনিও কী পয়লা ডিসেম্বরের পর কোথাও যাওয়ার প্ল্যান বানিয়েছেন ? ট্রেনের টিকিট বুকিং করে রেখেছেন ? তাহলে এটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ৷ মেসেজে দাবি করা হয়েছে, ১ ডিসেম্বর থেকে রেলওয়ে কোভিড ১৯ স্পেশ্যাল ট্রেন -সহ সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ করে দিতে চলেছে ৷ আপনার কাছেও এরকম কোনও মেসেজ এলে সেটি এড়িয়ে চলুন কারণ এটা সম্পূর্ণ ভুয়ো খবর ৷
advertisement

রেল মন্ত্রকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকা মেসেজটি ফেক ৷ এর কোনও সত্যতা নেই ৷ বর্তমানে সরকারের এরকম কোনও পরিকল্পনা নেই ৷ PIBFactCheck এর তরফেও জানানো হয়েছে ট্রেন পরিষেবা বন্ধ করা নিয়ে সরকারের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

করোনা সঙ্কটের মধ্যে এর আগেও একাধিক ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যার জেরে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল ৷ করোনাকালে এই ধরনের ফেক মেসেজ ছড়িয়ে পড়া থেকে আটকানোর জন্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

আপনার কাছে এরকম মেসেজ এলে পিআইবি ফ্যাক্ট চেকের জন্য https://factcheck.pib.gov.in/ বা হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ই-মেল pibfactcheck@gmail.com পাঠাতে পারবেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত ট্রেন চলাচল ? কী জানাল রেল মন্ত্রক...
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল