TRENDING:

Zomato, Swiggy: প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগ, সুইগি-জোম্যাটোর বিরুদ্ধে তদন্তের দাবি NRAI-এর !

Last Updated:

NRAI against Zomato, Swiggy: এই ‘অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিস’-কে মোটেই ভাল চোখে দেখছে না এনআরএআই ৷ কারণ এতে হোটেল-রেস্তোরাঁ শিল্পেরই ক্ষতি হচ্ছে বলে দাবি সংগঠনের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লকডাউন হোক, কিংবা অন্য সময় ৷ করোনাকালে এখন সাধারণ মানুষ অনেক বেশি করে সুইগি, জোম্যাটোর মতো ফুড ডেলিভারি অ্যাপগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন ৷ কিন্তু এই অ্যাপগুলির ব্যবসার ধরণ নিয়েই এবার প্রশ্ন তুলল রেস্তোরাঁ সংগঠন ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI) ৷ তাদের অভিযোগ, প্রতিযোগিতার নিয়ম ভাঙছে এই অ্যাপগুলি ৷ এই ‘অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিস’-কে মোটেই ভাল চোখে দেখছে না এনআরএআই ৷ কারণ এতে হোটেল-রেস্তোরাঁ শিল্পেরই ক্ষতি হচ্ছে বলে দাবি সংগঠনের ৷ এর জন্য প্রতিযোগিতা কমিশন CCI-এর দ্বারস্থ হয়েছে NRAI ৷
advertisement

এনআরএআই-এর মতে কখনও কখনও খাবারে বিপুল ছাড় আবার কখনও চড়া দামে কমিশন ৷ কখনও সারচার্জ অত্যাধিক বাড়িয়ে দেওয়া ঠিক নয় ৷ ফুড-ডেলিভারি অ্যাপগুলির ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবই লক্ষ্য করা গিয়েছে বলে দাবি রেস্তোরাঁ সংগঠনের ৷ বেশ কয়েকবার এই নিয়ে অ্যাপ-সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেও তাতে রফাসূত্র বেরোয়নি ৷ যদিও অনেকে বলছেন, করোনার মধ্যে একটা বড় সময় পরিষেবা বন্ধ ছিল হোটেল-রেস্তোরাঁয়। এখন খুললেও সুরক্ষার কথা মাথায় রেখে রেস্তোরাঁয় গিয়ে বসে খাওয়া এড়িয়ে চলছেন অধিকাংশ মানুষই। বাড়িতেই অ্যাপ মারফত পছন্দের খাবার আনিয়ে নিচ্ছেন তারা ৷ তাই লকডাউনে রেস্তোরাঁগুলির ব্যবসা যাও হয়েছে, তা এই ফুড ডেলিভারি অ্যাপগুলি ছিল বলেই সম্ভব হয়েছে ৷ দ্রুত সমস্যার সমাধান হলেই সব পক্ষেরই তাতে লাভ হবে  বলে মত এনআরএআই-এর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Zomato, Swiggy: প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগ, সুইগি-জোম্যাটোর বিরুদ্ধে তদন্তের দাবি NRAI-এর !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল