TRENDING:

COVID-19: পলিসি হোল্ডারদের জন্য বিশেষ ঘোষণা সংস্থার, মিলবে বাড়তি কভার

Last Updated:

পলিসি হোল্ডারদের জন্য প্রিমিয়াম ছাড়াই বাড়তি ৫ লক্ষ টাকার কভার দেওয়ার ঘোষণা করা হয়েছে ৷ এর জন্য গ্রাহকদের কোনও বাড়তি প্রিমিয়াম দিতে হবে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি টাটা এআইএ লাইফ ইনস্যুরেন্সের তরফে (Tata AIA Life Insurance) পলিসি হোল্ডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করা হয়েছে ৷ পলিসি হোল্ডারদের জন্য প্রিমিয়াম ছাড়াই বাড়তি ৫ লক্ষ টাকার কভার দেওয়ার ঘোষণা করা হয়েছে ৷ এর জন্য গ্রাহকদের কোনও বাড়তি প্রিমিয়াম দিতে হবে না ৷ পাশাপাশি সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে এআইএ লাইফ ইনস্যুরেন্সের সক্রিয় এজেন্ট, তাদের জীবন সঙ্গী ও সন্তানদের COVID-19 এর জন্য হাসপাতালে ভর্তি করা হলে ২৫০০০ টাকার সাহায্য করা হবে ৷
advertisement

কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে যে COVID-19 এর চিকিৎসা আয়ুষ্মান ভারত- প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (AB-PM JAY) মাধ্যমে করা যেতে পারে ৷ এর জেরে এবার দেশের ৫০ কোটি মানুষ করোনা ভাইরাসের পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন লিস্টেড বেসরকারি হাসপাতালগুলিতে ৷ অথার্ৎ প্রাইভেট ল্যাবেও করোনার পরীক্ষা করা যেতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জিয়াগঞ্জ পৌঁছানো এবার আরও সহজ, কারণ কী জানেন?
আরও দেখুন

ডিজিটাল পেমেন্ট সংস্থা ফোন পে Bajaj Allianz General Insurance এর সঙ্গে করোনা কেয়ার নামে একটি ইনস্যুরেন্স পলিসির ঘোষণা করেছে ৷ ভারতে বেশ দ্রুত গতিতে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ এর জন্য একাধিক বিমা সংস্থা করোনা কভার করার জন্য নতুন পলিসি লঞ্চ করেছে ৷ তবে পলিসির নিয়ম ও শর্ত একটু আলাদা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
COVID-19: পলিসি হোল্ডারদের জন্য বিশেষ ঘোষণা সংস্থার, মিলবে বাড়তি কভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল