TRENDING:

সোনার দামে সামান্য় বৃদ্ধি, তবে কমেছে রুপোর দাম, দেখে নিন এক নজরে . . .

Last Updated:

আন্তর্জাতিক বাজারে আমেরিকান ডলারের মূল্য সামান্য কমতেই একটু হলেও বেশি কেনাকাটার পরিমাণ বাড়িয়েছে সাধারণ মানুষ ৷ শুক্রবার ঘরোয়া বাজারে সোনার দাম সামান্য বেড়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে আমেরিকান ডলারের মূল্য সামান্য কমতেই একটু হলেও বেশি কেনাকাটার পরিমাণ বাড়িয়েছেন সাধারণ মানুষ ৷ শুক্রবার ঘরোয়া বাজারে সোনার দাম সামান্য বেড়েছে ৷ রাজধানী দিল্লিতে প্রতি দশ গ্রামে সোনার দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে ৷ তবে সোনার দাম বাড়লেও রুপোর দাম কমেছে এক কিলোগ্রাম রুপোর দাম হয়েছে ৪১ হাজার টাকা ৷
advertisement

দিল্লিতে ৯৯.৯ শতাংশ এবং ৯৯.৫ শতাংশ সোনার প্রতি ১০ গ্রামে ১৫ টাকা বেড়ে হয়েছে ৩১,৫৮৫ টাকা এবং ৩১,৪৩৫ টাকা যেখান গতকাল সোনার দামে বৃদ্ধি হয়েছিল ১৪৫ টাকা ৷ গত মঙ্গল ও বুধবার সোনার দরে ৩৩০ টাকা পর্যন্ত কম হয়েছে ৷ যদিও প্রতি ১০ গ্রাম গিণি সোনার দাম ২৪,৮০০ টাকা পর্যন্ত হয়েছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

সোনার ব্যাপারিদের মতে বাণিজ্যিক স্তরে হলুদ দাতুর দাম কিছুটা আয়ত্তে এসেছে ৷ তবে সোনার দামের ক্ষেত্রে তেমন কোনও পরিবর্তন আসেনি ৷ অন্যদিকে রুপোর দামে ২৫০ টাকা কম হয়েছে এক কিলোগ্রাম রুপোর দাম ৪০,৭৫০ টাকা যেখানে রুপোর ডেলিবারি ১০৫ টাকার কমে হয়েছে ৩৯,৫৯৫ টাকা প্রতি কিলো ৷ রুপোর কয়েনের মূল্য ৭৬,০০০ টাকা যা আগে ৭৭,০০০ টাকা ছিল ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সোনার দামে সামান্য় বৃদ্ধি, তবে কমেছে রুপোর দাম, দেখে নিন এক নজরে . . .