TRENDING:

দীপাবলি-ধনতেরসে ঠগদের থেকে সাবধান! গয়না কেনার সময় এই ৫টি জিনিস খেয়াল রাখতে হবে

Last Updated:

সোনা কিনতে গেলে কয়েকটি বিষয়ে খুব সাবধান হতে হবে ৷ জেনে নিন সহজ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ধনতেরস ও দীপাবলিতে ধন-সমৃদ্ধির জন্য সোনা-রুপো কেনা শুভ বলে মনে করা হয় ৷ সোনা একটা লং টার্ম অ্যাসেট ৷ আচমকা কোনও আর্থিক সমস্যা দেখা গেলে সেই সময় গয়না আপনার সমস্যা দূর করতে পারে ৷ ধনতেরসে বিপুল সংখ্যক মানুষ সোনা ও রুপো কিনে থাকে ৷ আর এই সুযোগে মানুষকে ঠকাতে ফাঁদ পাততে শুরু করে দিয়েছে ঠগীরা ৷ তাই সোনা কিনতে গেলে কয়েকটি বিষয়ে খুব সাবধান হতে হবে ৷ জেনে নিন সহজ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স ৷
advertisement

কেবল সার্টিফায়েড গোল্ড কিনবেন-

সোনায় ভেজাল থাকার কারণে ঠকে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে ৷ তাই সোনা কেনার সময় খেয়াল রাখতে হবে সোনা যেন অবশ্যই সার্টিফায়েড হয় ৷ সব সময় (Bureau of Indian Standards) হলমার্ক থাকা সোনা কেনা উচিৎ ৷ হলমার্ক ছাড়া আপনাকে শুদ্ধতার কোড, (Purity Code), টেস্টির সেন্টারের চিহ্ণ এবং যে বছর তৈরি হয়েছে সেটা যাতে দেওয়া থাকে এটা খেয়াল রাখতে হবে ৷

advertisement

আরও পড়ুন: ২.৬২ কোটি কৃষকরা পেলেন না ১২তম কিস্তির টাকা, কিন্ত কেন ? এবার তাহলে কী করতে হবে

সোনার দাম ক্রস চেক করতে হবে

কেনার সময় অবশ্যই সোনার দাম ক্রস চেক করে নেবেন কারণ সময় সময় সোনার দাম বদল হতে থাকে ৷ আপনি 24K বা 22K বা 18K (K অর্থাৎ ক্যারেট) কত শুদ্ধতার সোনা কিনছেন তার উপর নির্ভর করবে দাম ৷

advertisement

ক্যাশে না কেনায় ভাল, ইনভয়েস অবশ্যই নেবেন

সোনা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইপিআই পেমেন্টের মাধ্যমে কেনা উচিৎ ৷ সোনা কিনলে অবশ্যই ইনভয়েস নিতে হবে ৷ অনলাইনে কিনলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডেলিভারি প্যাকেজের সঙ্গে কোনও কারচুপি করা হয়নি ৷

আরও পড়ুন: ধনতেরসের আগে আরও সস্তা হল সোনা, গয়না কেনার প্ল্যান থাকলে আর দেরি করবেন না

advertisement

সবসময় বিশ্বাসযোগ্য দোকান থেকেই কেনার চেষ্টা করবেন

বিশ্বাসযোগ্য বিক্রেতার থেকে সোনা কেনার চেষ্টা করবেন ৷ অনেক সময় এমন ঘটনা সামনে এসেছে যেখানে বেশি খাদ থাকা সোনা বিক্রি করে মোটা টাকা নিয়েছেন বিক্রেতা ৷ অনেকে আবার বাজার দর থেকে বেশি টাকাও নিয়েছে ৷

রি-সেলিং এবং বাইব্যাক পলিসি অবশ্যই চেক করে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

কেনার সময় জেনে নিন যে সোনাটা কিনছেন সেটা বিক্রি করার সময় কত টাকা পাবেন ৷ সাধারণত গয়না রি সেলিং ভ্যালু কিছুটা কমে যায় তবে কয়েনের ক্ষেত্রে এই সমস্যা নেই ৷ সেই সময় বাজারে সোনার যা দাম আপনি সেই টাকায় পাবেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীপাবলি-ধনতেরসে ঠগদের থেকে সাবধান! গয়না কেনার সময় এই ৫টি জিনিস খেয়াল রাখতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল