TRENDING:

আজ থেকে বদলাতে চলেছে ব্যাঙ্ক, রেল, পিএফ থেকে রান্নার গ্যাস সংক্রান্ত এই নিয়মগুলি

Last Updated:

দেখে নিন এদিন থেকে আপনার জীবনে কী কী বদল আসতে চলেছে এবং তা আপনার পকেটে কী প্রভাব ফেলতে চলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুক্রবার অথার্ৎ পয়লা মে থেকে বদলাতে চলেছে একাধিক নিয়ম ৷ এর মধ্যে ব্যাঙ্ক, এটিএম, রেলওয়ে ও এয়ারলাইন্স সংক্রান্ত নিয়মও সামিল রয়েছে ৷ নিয়ম বদলের জেরে যেমন কিছু জিনিসের দাম যেমন বাড়বে তেমন কিছু জিনিসের দাম কমবেও ৷ করোনা ভাইরাসের জেরে এখনও দেশজুড়ে লকডাউন চলছে ৷ এর জেরে বিমান ও ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ কিন্তু এই সংক্রান্ত কিছু নিয়মে আজ থেকে বদল আনা হবে ৷ দেখে নিন এদিন থেকে আপনার জীবনে কী কী বদল আসতে চলেছে এবং তা আপনার পকেটে কী প্রভাব ফেলতে চলেছে ৷
advertisement

স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে আজ থেকে মিলবে কম ইন্টারেস্ট ৷ ১ দেখে নিন এদিন থেকে আপনার জীবনে কী কী বদল আসতে চলেছে এবং তা আপনার পকেটে কী প্রভাব ফেলতে চলেছে ৷লক্ষ টাকার এফডি তে বছরে ৩.০৫ শতাংশ পর্যন্ত সুদ মিলবে ৷ ১ লক্ষের বেশি এফডি-তে মিলবে ৩.২৫ শতাংশ সুদ ৷ এটা রেপো রেট থেকে ২.৭৫ শতাংশ কম ৷ এর আগে আরবিআই রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৬.২৫ শতাংস থেকে ৬ শতাংশে নিয়ে এসেছে ৷ এসবিআই প্রথম ব্যাঙ্ক যা এক্সটার্নাল বেঞ্চমার্ক অনুযায়ী সুদ দিচ্ছে ৷

advertisement

অন্যদিকে ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কম করার ঘোষণা করা হয়েছে ৷ ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম দিল্লিতে ১৬২.৫ টাকা প্রতি সিলিন্ডারে কম করা হয়েছে ৷ এর জেরে সিলিন্ডারের দাম কমে এখন ৫৮১.৫০ টাকা হয়েছে ৷ ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমিয়ে করা হয়েছে ১০২৯.৫০ টাকা ৷

আজ অথার্ৎ ১ মে থেকে কাজ করবে না পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডিজিটাল ওয়ালেট ৷ গ্রাহকরা যারা এই ওয়ালেট ব্যবহার করতেন তারা IMPS এর মাধ্যমে খরচ বা ট্রান্সফার করে নিতে পারবেন ৷ পিএনবি-র তরফে বলা হয়েছে যে ওয়ালেটে ব্যালেন্স জিরো হলে তবেই অ্যাকাউন্টটি বন্ধ করা হবে ৷ এটাও বলা হয়েছে গ্রাহক যদি ব্যাঙ্কে গিয়ে ফোন নম্বর বদলাতে চান তাহলে আগে ওয়ালেটের টাকা খরচ করে সেটি বন্ধ করতে হবে ৷ ওয়ালেটের অ্যাকাউন্ট বন্ধ না করলে ফোন নম্বর বদলানো যাবে না ৷

advertisement

EPFO এই মাস থেকে তাদের পুরো পেনশন দেওয়া শুরু করবে যারা অবসরের সময় Commutation অপশন সিলেক্ট করেছিলেন ৷

এটিএম-এর ক্ষেত্রেও আজ থেকে নতুন নিয়ম লাগু করা হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, এটিএম ক্লিন করতে হবে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে ৷ গাজিয়াবাদ ও চেন্নাইয়ে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেকদিন দু’বার করে এটিএম পরিষ্কার করতে হবে ৷ স্যানিটাইজেশনের এই নিয়ম না মানলে এটিএম বন্ধ করে দেওয়া হবে ৷

advertisement

এখন যদিও ট্রেন পরিষেবা বন্ধ তবে পরিষেবা চালু হওয়ার পর রেলের কিছু নিয়ম বদল করা হবে ৷ রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার ৪ ঘণ্টা আগে পর্যন্ত যাত্রীরা বোর্ডিং স্টেশন বদলাতে পারবেন ৷ বর্তমানে যে নিয়ম রয়েছে তাতে ২৪ ঘণ্টা আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পাল্টানো যায় ৷ তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে বোর্ডিং স্টেশন বদলে যদি যাত্রা না করে ৷ তাহলে টিকিট ক্যান্সেল করলে মিলবে না রিফান্ড ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথিতে শুরু বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী! দাম শুরু মাত্র ৫ টাকা থেকে, কেনাকাটার হিড়িক
আরও দেখুন

পয়লা মে থেকে টিকিট ক্যান্সেল করার জন্য এয়ার ইন্ডিয়ার যাত্রীদের কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷ বুকিং করার ২৪ ঘণ্টার মধ্যে ক্যান্সেল করলে বা বদল করলে কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে বদলাতে চলেছে ব্যাঙ্ক, রেল, পিএফ থেকে রান্নার গ্যাস সংক্রান্ত এই নিয়মগুলি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল