TRENDING:

জেনে নিন জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম....

Last Updated:

ব্যাঙ্কে ভিড় যাতে না হয় সেই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাস মহামারীর জেরে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লকডাউনের জেরেই কাজকর্ম সকলেরই বন্ধ ছিল ৷ এর জেরে অর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে বহু মানুষকে ৷ এই সমস্ত মানুষের কথা মাথায় রেখে এবং তাদের আর্থিক সাহায্য করার জন্য মোদি সরকার মহিলাদের জনধন অ্যাকাউন্টে এপ্রিল থেকে তিন মাসের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে ট্রান্সফার করেছে ৷ তৃতীয় মাসের ৫০০ টাকা ৫ থেকে ১০ জুন পর্যন্ত চলে আসবে জনধন অ্যাকাউন্টে ৷
advertisement

টাকা আসতেই যাতে ব্যাঙ্কে ভিড় জমা না হয় সেই জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এর আগে সরকার ২ বার ৫০০-৫০০ করে টাকা জনধন অ্যাকাউন্টে পাঠিয়েছে ৷

ব্যাঙ্কে ভিড় যাতে না হয় সেই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ অ্যাকাউন্ট নম্বরের সংখ্যার উপর নির্ভর করে টাকা তুলতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷ ব্যাঙ্কের শাখায় গিয়ে বা এটিএম থেকে টাকা তোলা যেতে পারবে ৷

advertisement

টাকা তোলার নিয়ম-

যে জনধন অ্যাকাউন্ট নম্বরের শেষে ০ বা ১ থাকবে তাদের অ্যাকাউন্টে ৫ জুন টাকা ঢুকে গিয়েছে ৷

যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ২ ও ৩ থাকবে ৬ জুন টাকা চলে এসেছে অ্যাকাউন্টে ৷

অ্যাকাউন্ট নম্বরের শেষে ৪ বা ৫ থাকলে তাদের অ্যাকাউন্টে ৮ জুন পর্যন্ত টাকা চলে আসার কথা ৷

advertisement

যাদের অ্যাকাউন্টের শেষে ৬ বা ৭ রয়েছে তারা ৯ জুন টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে ৷

আর যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ৮ বা ৯ রয়েছে তারা ১০ জুন টাকা তুলতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে চাষিদের ভাগ্য, গলসির কৃষক ড্রোনের সাহায্যে যা করলেন
আরও দেখুন

এই যোজনায় গরিব মানুষেরা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট থাকলে গ্রাহকরা একাধিক সুবিধা পেয়ে থাকেন ৷ দেশে বর্তমানে ৩৮.৫৭ কোটি মানুষের জনধন অ্যাকাউন্ট রয়েছে ৷ এর মধ্যে প্রায় ২০.০৫ কোটি অ্যাকাউন্ট মহিলাদের নামে রয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জেনে নিন জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল