TRENDING:

ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে টাকার তোলার নিয়ম সম্বন্ধে জানেন? দিতে হতে পারে বেশি ট্যাক্স...

Last Updated:

সম্প্রতি সিবিডিটি একটি বিজ্ঞপ্তি জারি করে টিডিএস ফর্মে বদলের কথা জানিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে বেশি টাকা তুললে দিতে হতে পারে টিডিএস ৷ সম্প্রতি টিডিএস সংক্রান্ত নিয়মে বদল এনেছে আয়কর বিভাগ ৷ নতুন নিয়ম পয়লা জুলাই ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ নিয়ম বদলের জেরে এবার গ্রাহকদেরও একাধিক তথ্য জমা দিতে হবে ৷ সম্প্রতি সিবিডিটি একটি বিজ্ঞপ্তি জারি করে টিডিএস ফর্মে বদলের কথা জানিয়েছে ৷ ফাইন্যান্স অ্যাক্ট ২০২০ অনুযায়ী এই পরিবর্তন ।
advertisement

আয়কর বিভাগ ফর্ম 26Q ও 27Q-এর ফর্ম্যাটও রিভাইজ করেছে ৷ নিয়ম 31A সংশোধন করার পর এটা বাধ্যতামূলক হয়ে গিয়েছে যে করদাতাদের

সেই টাকারও হিসেব দিতে হবে যেটা তিনি পে করেছেন বা ক্রেডিট করেছেন ৷ কিন্তু এই টাকার উপর ট্যাক্স কাটা হবে না বা কম কাটা হবে ৷

টিডিএস নিয়মে সংশোধন করার জেরে কোনও ব্যক্তি বেশি ক্যাশ তুললে তাকে ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হবে ৷ এখানে যে কোনও ব্যাঙ্ক, সরকারি সংস্থা, পোস্ট অফিস থেকে টাকা তুলছেন এমন ব্যক্তিকে সামিল করা হবে ৷

advertisement

নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি ৩ বছর ধরে আইটিআর ফাইল করে থাকলে এবং বছরে ১ কোটি টাকা ক্যাশ তুললে কোনও টিডিএস দিতে হবে না ৷ ১ কোটি টাকার বেশি ক্যাশ তুললে ২ শতাংশ টিডিএস দিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

নিয়মে এটাও বলা হয়েছে যে কোনও ব্যক্তি ৩ বছর ধরে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করলে এবং বছরে ২০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ তুললে দিতে হবে না কোনও টিডিএস ৷ আইটিআর দাখিল না করলে সে ক্ষেত্রে ২০ লক্ষ ১ টাকা থেকে ১ কোটি টাকা ক্যাশ তুললে দিতে হবে ২ শতাংশ টিডিএস ৷ ১ কোটি বেশি টাকা তুললে দিতে হবে ৫ শতাংশ টিডিএস ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে টাকার তোলার নিয়ম সম্বন্ধে জানেন? দিতে হতে পারে বেশি ট্যাক্স...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল