TRENDING:

বিপুল ক্ষতি-ঋণের ভার, RCom-এ পদত্যাগ করলেন অনিল আম্বানি

Last Updated:

অনিল আম্বানি ছাড়া ইস্তফা দিয়েছেন কোম্পানির চিফ ফাইনান্সিয়াল অফিসার মণিকান্তন ভি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ছায়া ভিরানি, রাইনা কারানি, মঞ্জরি ক্যাকার ও সুরেশ রাঙ্গাচার রিলায়েন্স কমিউনিকেশনস-এর ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইস্তফা দিলেন রিলায়েন্স কমিউনিকেশনস-এর চেয়ারম্যান অনিল আম্বানি৷ তিনি ছাড়াও ইস্তফা দিয়েছেন কোম্পানির আরও ৪ জন ডিরেক্টর৷ বিপুল ঋণের ভারে জর্জরিত রিলায়েন্স কমিউনিকেশনস বর্তমানে দেউলিয়া প্রক্রিয়ার মধ্যে রয়েছে৷
advertisement

অনিল আম্বানি ছাড়া ইস্তফা দিয়েছেন কোম্পানির চিফ ফাইনান্সিয়াল অফিসার মণিকান্তন ভি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ছায়া ভিরানি, রাইনা কারানি, মঞ্জরি ক্যাকার ও সুরেশ রাঙ্গাচার রিলায়েন্স কমিউনিকেশনস-এর ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন৷

advertisement

গত ১৩ ও ১৪ নভেম্বর ইস্তফা দেন রাইনা কারানি ও সুরেশ রাঙ্গাচার৷ দিনের পর দিন ক্ষতিতে চলা RCom ইতিমধ্যেই বিপুল ঋণের ভারে জর্জরিত৷ জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে RCom-এর ক্ষতির পরিমাণ ৩০ হাজার ১৪২ কোটি টাকা৷ এখনও পর্যন্ত ভারতের কর্পোরেট সংস্থাগুলির ক্ষতির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ক্ষতি RCom-এর৷ এক সময় অনিল আম্বানি ছিলেন বিশ্বের ১০তম ধনকুবের৷ এহেন RCom এখন কোম্পানির সম্পত্তি বিক্রি করে ঋণ চোকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এক বছর আগে এই একই সময়ে কোম্পানিটি লাভ করেছিল ১ হাজার ১৪১ কোটি টাকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই, আগামী তিন মাসের মধ্যে অন্যান্য টেলিসংস্থার পাশাপাশি RCom-কেও বকেয়া পরিশোধের নোটিস জারি করেছে। ঋণ শোধ করতে RCom তাদের সব সম্পত্তি বিক্রি করছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিপুল ক্ষতি-ঋণের ভার, RCom-এ পদত্যাগ করলেন অনিল আম্বানি