TRENDING:

Reliance Brands Limited | Manish Malhotra: মনীশ মালহোত্রার সংস্থার সঙ্গে জুড়ছে RBL, কিনছে ৪০ শতাংশ স্টেক

Last Updated:

Reliance Brands Limited Partners With Manish Malhotra: দেশের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনারের ১৬ বছরের পুরনো লাক্সারি লেবেলের ৪০ শতাংশ অংশীদারিত্ব এবার থাকবে আরবিএলের দখলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 মুম্বই: মনীশ মালহোত্রার সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা এবার রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড (RBL)-এর ৷ দেশের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনারের ১৬ বছরের পুরনো লাক্সারি লেবেলের ৪০ শতাংশ স্টেক এবার থাকবে আরবিএলের দখলে ৷ এইভাবে কোনও ব্র্যান্ড যা এতদিন ব্যক্তিগতভাবে ডিজাইনারের দখলেই ছিল, তার সঙ্গে প্রথমবার জুড়তে চলেছে আরবিএল (Reliance Brands Limited Partners With Manish Malhotra) ৷
Manish Malhotra (Managing and Creative Director – MM Styles Pvt. Ltd), Darshan Mehta (MD & CEO – Reliance Brands Limited)
Photography: Prasad Naik
Location: Manish Malhotra Residence
Manish Malhotra (Managing and Creative Director – MM Styles Pvt. Ltd), Darshan Mehta (MD & CEO – Reliance Brands Limited) Photography: Prasad Naik Location: Manish Malhotra Residence
advertisement

advertisement

মনীশ মালহোত্রার এই লাক্সারি রিটেল শুরু হয়েছিল ২০০৫-এ মুম্বই, দিল্লি এবং হায়দরাবাদে চারটি ফ্ল্যাগশিপ স্টোর দিয়ে ৷ সোশ্যাল মাধ্যমেও এর ফলোয়ার্সের সংখ্যা ১২ মিলিয়নের বেশি ৷ পাশাপাশি ফ্যাশনের জগতে মনীশ মালহোত্রা নিজেই একজন বড় নাম ৷ তাঁর ব্র্যান্ডের কালেকশনের চাহিদা গত ৩১ বছর ধরেই অনেক বেশি ৷ প্রায় ৭০০ কর্মী এর সঙ্গে যুক্ত ৷ যা এতদিন মনীশ মালহোত্রা নিজেই পরিচালনা করে এসেছেন ৷ এবার সেই সংস্থারই (MM Styles Private Limited) ৪০ শতাংশ স্টেক কিনতে চলেছে আরবিএল ৷

advertisement

আরও পড়ুন- লক্ষ্য গ্রিন হাইড্রোজেন উৎপাদন, ডেনমার্কের সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

আরবিএল-এর ডিরেক্টর ইশা আম্বানি জানান, মনীশ মালহোত্রার সঙ্গে আমাদের সংস্থার এই পার্টনারশিপ, ওই সংস্থার প্রতি এবং ভারতীয় শিল্প এবং সংস্কৃতির প্রতি সম্মান জানিয়েই ঘোষণা করা হয়েছে ৷ মনীশ, যিনি এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, তিনি নিজের সময় এবং ইন্ডাস্ট্রিতে একজন বিশেষ নাম৷ ভারতীয় ফ্যাশনের কাজকর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই মনীশের সঙ্গে এই পার্টনারশিপ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Brands Limited | Manish Malhotra: মনীশ মালহোত্রার সংস্থার সঙ্গে জুড়ছে RBL, কিনছে ৪০ শতাংশ স্টেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল