TRENDING:

বড় সুখবর! এবার সেভিংস অ্যাকাউন্টে মিলবে ফিক্সড ডিপোজিটের সুদের হার

Last Updated:

ব্যাঙ্কের নতুন সুদের হার ৫ সেপ্টেম্বর থেকে লাগু করা হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সেভিংস অ্যাকাউন্টে জমা টাকায় সুদের হার বৃদ্ধি করল আরবিএল ব্যাঙ্ক (RBL Bank) ৷ ব্যাঙ্কের নতুন সুদের হার ৫ সেপ্টেম্বর থেকে লাগু করা হবে ৷ আরবিএল ব্যাঙ্কের গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্টে অধিকতম ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ পেয়ে থাকেন ৷ এই সুদের হার অন্যান্য বেশ কয়েকটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হারের সমান ৷ দেশের বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই সেভিংসে বর্তমানে অধিকতম ৩.৫০ শতাংশ সুদ দিচ্ছে ৷ স্টেট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে বছরে ২.৭০ শতাংশ সুদ দিচ্ছে ৷
advertisement

লাইভ মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী, আরবিএল ব্যাঙ্ক এখন সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ পর্যন্ত জমা টাকার উপরে ৪.২৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকায় মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷ ১০ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকায় পেয়ে যাবেন ৬ শতাংশ সুদ ৷

আরও পড়ুন: সোনার গয়না কেনার সামর্থ্য নেই? চিন্তা কীসের? সহ-মালিকানার এই স্কিম তো রয়েছে

advertisement

মিলবে ৬.২৫ শতাংশ সুদ

আরবিএল ব্যাঙ্ক ৫ সেপ্টেম্বর থেকে ২৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখলে দেওয়া হবে ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ ৷ এর আগে ৬ শতাংশ দেওয়া হচ্ছিল ৷ ১ কোটি থেকে ৩ কোটি টাকা রাখলে মিলবে ৬.২৫ শতাংশ সুদ এবং ৩ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা রাখলে মিলবে ৬.২৫ শতাংশ সুদ ৷

advertisement

আরও পড়ুন: বাড়তে চলেছে কর্মীদের অবসরের বয়স ? কী জানাল EPFO

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

একই ভাবে ১০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত জমা রাশির উপর ৫.৭৫ শতাংশ সুদ দেওয়া হয় ৷ এখন সেটা বাড়িয়ে ৬.১০ শতাংশ করা হয়েছে ৷ একই ভাবে যে সেভিংস অ্যাকাউন্টে ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা জমা থাকবে তাদের ৫.২৫ শতাংশ বার্ষিক সুদ দেওয়া হবে ৷ ১০০ কোটি থেকে ২০০ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে থাকলে ব্যাঙ্ক ৬ শতাংশ সুদ দেবে ৷ ২০০ কোটি থেকে ৫০০ কোটির টাকার ক্ষেত্রে মিলবে ৪ শতাংশ সুদ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বড় সুখবর! এবার সেভিংস অ্যাকাউন্টে মিলবে ফিক্সড ডিপোজিটের সুদের হার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল