TRENDING:

৬৮ হাজার কোটির ঋণ রিজার্ভ ব্যাঙ্কের ‌‘‌চালু খাতা’–থেকে বাদ! ছাড় পেলেন মেহুল চোকিসও

Last Updated:

আর এই বিপুল পরিমাণ ঋণ গ্রহীতাদের তালিকায় রয়েছেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌নয়া দিল্লি:‌ ‌‌একটি তথ্যের অধিকার মামলায় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, প্রায় ৬৮ হাজার কোটি টাকার ঋণ ‘‌চালু খাতা’‌ থেকে বাদ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যাকে ইংরাজিতে বলা যায়, ‘‌write off’‌ করা। আর এই বিপুল পরিমাণ ঋণ গ্রহীতাদের তালিকায় রয়েছেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসিও। তিনি মোট ৫০ জনের তালিকায় ওপরের দিকেই জায়গা পেয়েছেন।
advertisement

তথ্যের অধিকার কর্মী সকেত গোখলে একটি RTI ‌দাখিল করেছিলেন, যেখানে ৫০ জন স্বেচ্ছা ঋণখেলাফির কথা জানতে চাওয়া যায়। তিনি জানিয়েছেন, সংসদে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই কারণেই তিনি সঠিক তথ্য জানতে এই আবেদন করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই রিজার্ভ ব্যাঙ্ক এই জবাব দিয়েছে গত ২৪ এপ্রিল। আর এর পাশাপাশি ৫০ জন ঋণ খেলাফির কথা জানতে চাওয়া হলে শীর্ষ ব্যাঙ্ক সুপ্রিম কোর্টের একটি আদেশনামা উল্লেখ করে জানিয়েছে, এই বিষয়ে বিস্তারিত তাঁরা জানাতে পারবেন না।

advertisement

হিরে ব্যবসায়ী মেহুল চোকসি বর্তমানে অ্যান্টিগুয়া ও বার্বাডোসের বাসিন্দা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে দেশ থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকে একাধিক প্রচেষ্টার পরেও লাভ হয়নি বিশেষ।

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের পর্যটনে নতুন চমক! নতুন রূপে হাজির হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর
আরও দেখুন

মেহুল চোকসি ছাড়াও এই তালিকায় আরও বেশ কয়েকজন রয়েছেন। রয়েছে REI agro Ltd.‌ নামে একটি সংস্থাও, যার ঋণের পরিমাণ ৪,৩১৪ কোটি টাকা। এই সংস্থার প্রধান সন্দীপ ঝুনঝুনওয়ালা ও সঞ্জয় ঝুনঝুনওয়ালা ইতিমধ্যে ইডির নজরে রয়েছেন। এছাড়াও রয়েছেন হিরে ব্যবসায়ী যতীন মেহতা, কোঠারি গ্রুপ সহ আরও বেশ কয়েকটি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৬৮ হাজার কোটির ঋণ রিজার্ভ ব্যাঙ্কের ‌‘‌চালু খাতা’–থেকে বাদ! ছাড় পেলেন মেহুল চোকিসও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল