TRENDING:

সুখবর! PM kisan এর টাকা হতে পারবে দ্বিগুণ, ২০০০-র বদলে অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা

Last Updated:

যোজনার টাকা দ্বিগুণ করা হলে কৃষকরা বছরে এবার থেকে ৬০০০ টাকার বদলে পেয়ে যেতে পারেন ১২০০০ টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM kisan Samman Nidhi) সুবিধাভোগীদের জন্য রয়েছে দারুন সুখবর ৷ শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকার বদলে ৪০০০ টাকার কিস্তি আসতে চলেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, মোদি সরকার শীঘ্রই কৃষকদের উপহার দিতে চলেছেন ৷ কেন্দ্র সরকার (Central Government) প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ডবল করার বিষয়ে পর্যালোচনা করছে ৷ যোজনার টাকা দ্বিগুণ করা হলে কৃষকরা বছরে এবার থেকে ৬০০০ টাকার বদলে পেয়ে যেতে পারেন ১২০০০ টাকা ৷
advertisement

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, বিহারের কৃষি মন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিংহ সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করেছেন এবং কিষাণ সম্মান নিধি যোজনার টাকার দ্বিগুণ করার বিষয়ে আলোচনা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সরকারের তরফে এই সংক্রান্ত কিছু জানানো হয়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানার প্রচারে শ্যামপুরে এসে গান বাঁধলেন বাবুল সুপ্রিয়! দেখুন
আরও দেখুন

PM kisan Samman Nidhi অনুযায়ী, কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা দেওয়া হয় ৷ এই টাকা তিনটি কিস্তিতে পাঠানো হয় ৷ প্রত্যেক কিস্তিতে ২০০০ টাকা পাঠানো হয় অ্যাকাউন্টে ৷ প্রত্যেক ৪ মাসে কিস্তির টাকা দেওয়া হয় ৷ PM Kisan পোর্টাল অনুযায়ী, স্কিমের প্রথম কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে আসে, দ্বিতীয় কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আসে এবং তৃতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ মোদি সরকার ২৪ ফেব্রুয়ারি ২০১৯ PM kisan Samman Nidhi Yojna শুরু করেছিল ৷ দেশের কৃষকদের আর্থিক সাহায্য করা ছিল এই যোজনার উদ্দেশ্য ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! PM kisan এর টাকা হতে পারবে দ্বিগুণ, ২০০০-র বদলে অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল