TRENDING:

লকডাউনে এসি-ফ্রিজ খারাপ হয়ে গিয়েছে ? চিন্তা নেই, ৫ দিন পর ঠিক হয়ে যাবে ...

Last Updated:

২০ এপ্রিলের পর বেশ কিছু কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন চলছে ৷ এতদিন ধরে লকডাউন চলার জেরে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এই সময় বাড়িতে কল খারাপ হয়ে গেল বা ইনভার্টর না চললে বা এসি সার্ভিসিং করার থাকে তাহলে চিন্তা করার কিছু নেই ৷ কারণ এবার সহজেই এই কাজ হয়ে যাবে ৷ মানুষের এই সমস্যার কথা বুঝতে পেরে সরকার ইলেক্ট্রিশিয়ান বা মেকানিকদের বাড়িতে গিয়ে কাজ করার অনুমতি দিয়েছে ৷ ২০ এপ্রিলের পর এই ছাড় মিলবে ৷
advertisement

কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের তরফে জারি করা রিভাইজড গাইডলাইন অনুযায়ী, ২০ এপ্রিলের পর বেশ কিছু কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ৷ কিন্তু রাজ্য সরকারকে খেয়াল করতে হবে যে হটস্পট হিসেবে যে জায়গাগুলি চিহ্নিত করা সেখানে কোনও ছাড় দেওয়া হবে না ৷

গাইডলাইন্সে বলা হয়েছে, ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বর, কম্পিউটার এবং মোটর মেকানিকদের বেশ কিছু ছাড় দেওয়া হবে ৷ কোনও সংস্থা নয় সেল্ফ এমপ্লোয়েড ব্যক্তিদের ছাড় দেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের পর্যটনে নতুন চমক! নতুন রূপে হাজির হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর
আরও দেখুন

আবহাওয়ার পরিবর্তন হওয়ায় দিল্লি-এনসিআর-এ তাপমাত্রা ৪০ ডিগ্রি হয়ে গিয়েছে ৷ কিন্তু বেশিরভাগ মানুষ এসি চালাতে পারছেন না কারণ অনেকের এসির সার্ভিসিং করানো হয়নি ৷ পাশাপাশিইনভার্টারের ব্যাটারি শুকিয়ে গিয়েছে যার জেরে সেটি বেশি লোড নিতে পারছে না ৷ সাধারণত গরমকাল শুরু হওয়ার সময়ই লোকে এসির সার্ভিসিং করিয়ে থাকেন কিন্তু এবার তার আগেই লকডাউন শুরু হয়ে গিয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লকডাউনে এসি-ফ্রিজ খারাপ হয়ে গিয়েছে ? চিন্তা নেই, ৫ দিন পর ঠিক হয়ে যাবে ...
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল