TRENDING:

আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের

Last Updated:

Onion, Potato,Tomato prices control: কেন্দ্রের পক্ষ থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য বাফার স্টক (Buffer Stock Released) জারি করা হয়েছে ৷ এর পাশাপাশি Consumer Affair Ministry-র পক্ষ থেকে বলা হয়েছে, আলু এবং টম্যাটোর দাম কমানোর চেষ্টাও চলছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পেঁয়াজ, টম্যাটো এবং আলুর দাম বেশ কয়েক সপ্তাহ ধরেই বেড়ে চলেছে (Onion/Tomato/Potato Prices Hike) ৷ আর এই জিনিসগুলিরই চাহিদা গোটা দেশে সবসময়েই অনেক বেশি ৷ যার জন্য এগুলির দাম বাড়ায় সাধারণ মানুষ এখন ভালোমতোই অস্বস্তিতে ৷ সবজির দাম বাড়ায়, সরকারের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ কেন্দ্রের পক্ষ থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য বাফার স্টক (Buffer Stock Released) জারি করা হয়েছে ৷ এর পাশাপাশি Consumer Affair Ministry-র পক্ষ থেকে বলা হয়েছে, আলু এবং টম্যাটোর দাম কমানোর চেষ্টাও চলছে ৷
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন- মাত্র ৫০ হাজার টাকায় শুরু করুন ব্যবসা, মাসে হবে কোটি টাকার উপর মুনাফা!

চলতি বছরের অগাস্ট মাস থেকেই ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বাজারে পেঁয়াজের স্টক নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ এর ফলে শুধু পেঁয়াজের দাম কমার ক্ষেত্রেই সাহায্য করবে না ৷ পাশাপাশি  স্টকের  ন্যূনতম ক্ষতিও সুনিশ্চিত হবে ৷ এরই ফলে ১৪ অক্টোবর মহানগরগুলিতে পেঁয়াজের দাম ৪২ টাকা থেকে ৫৭ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷ গোটা দেশে (All India Average Price) পেঁয়াজের গড় দাম ছিল ৩৭.০৬ টাকা প্রতি কেজি ৷

advertisement

আরও পড়ুন- Hero-র ফেস্টিভ ধামাকা ! মাত্র ৬,৯৯৯ টাকা দিয়ে ঘরে আনুন বাইক-স্কুটার, জানুন কী ভাবে

দেশের চার মহানগরে পেঁয়াজের দাম

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

গত ১৪ অক্টোবর চেন্নাইতে পেঁয়াজের রিটেল বাজারে দাম ছিল ৪২ টাকা প্রতি কেজি ৷ দিল্লিতে ৪৪ টাকা প্রতি কেজি, মুম্বইতে ৪৫ টাকা এবং কলকাতায় ৫৭ টাকা প্রতি কেজি ৷ Consumer Affair Ministry-র পক্ষ থেকে জানানো হয়,পেঁয়াজের বাফার স্টক সেইসমস্ত রাজ্যগুলিতেই জারি করা হচ্ছে, যেখানে পেঁয়াজের দাম দেশের গড় দামের চেয়ে বেশি ৷ গত মাসের তুলনায় বেশি বেড়ে গিয়েছে ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১২ অক্টোবর ২০২১-এ কলকাতা, লখনউ, পটনা, রাঁচি, গুয়াহাটি, ভুবনেশ্বর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, চণ্ডীগড়, কোচি এবং রায়পুরের বাজারে সবমিলিয়ে ৬৭,৩৫৭ টন পেঁয়াজ পাঠানো হয় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল