TRENDING:

Handloom Innovation: মালদহের শিল্পীর দেখানো পথে স্বপ্ন দেখছেন অন্য তাঁতিরাও! হাতের তাঁতে মোটরের জাদু, কম শ্রমে দ্বিগুণ শাড়িই এখন আলোচনার কেন্দ্রে

Last Updated:

Malda Handloom Innovation: মালদহের তাঁত শিল্পে আধুনিকতার ছোঁয়া! হাতের তাঁতে মোটর বসিয়ে উৎপাদন কয়েকগুণ বাড়িয়ে নজির গড়েছেন এক শিল্পী। একদিকে কমেছে শারীরিক কষ্ট, অন্যদিকে বেড়েছে লাভের অঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নয়, তবুও নিজের বুদ্ধি ও দক্ষতায় হাতের তাঁতকে কার্যত পাওয়ার লুমে রূপ দিলেন মালদহের এক তাঁত শিল্পী। কঠোর পরিশ্রম করে হাত-পা চালিয়ে কাপড় বোনার দিন এখন অনেকটাই সহজ হয়েছে তাঁর কাছে। বৈদ্যুতিন মোটর ও বিভিন্ন যান্ত্রিক উপকরণ ব্যবহার করে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে হাতের তাঁত যন্ত্রকে মেশিন চালিত করে তুলেছেন তিনি।
advertisement

মালদহ জেলার সাহাপুর অঞ্চলের তাঁতি পাড়ার বাসিন্দা তাঁত শিল্পী পঞ্চানন দাসের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসী ও ব্যবসায়ী মহলের। তাঁত শিল্পী পঞ্চানন দাস জানান, “আগে যেখানে দিনে প্রায় ১০টি মিটার কাপড়ের থান তৈরি করতে পারতেন, এখন সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে। আগে এই যন্ত্রে কাপড় বুনতে প্রচুর পরিশ্রম করতে হত। কিন্তু তাঁত যন্ত্রে বৈদ্যুতিন মোটর সংযুক্ত করে সেটিকে যান্ত্রিক পদ্ধতিতে চালানোর ফলে কাজ অনেকটাই সহজ হয়েছে এবং উৎপাদনও বেড়েছে। যদিও আগের মতো বাজারে চাহিদা নেই বলে এই শিল্পের অবস্থা খুব একটা ভাল নয়। মূলত পাঞ্জাবি, শার্ট-সহ বিভিন্ন পোশাক তৈরির জন্য কাপড় বুনছি। কাপড় বিক্রি করে বর্তমানে মাসে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা আয় হয়ে যায়।”

advertisement

আরও পড়ুন: দিঘা ভ্রমণে নতুন গাইডলাইন, পর্যটকদের রক্ষায় অ্যাডভেঞ্চার রাইডে কঠোর প্রশাসন! না মানলে বিপদ

এই প্রসঙ্গে মালদহ জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “তাঁত শিল্পীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যা এই ধরনের শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। জেলায় শিল্প ও বাণিজ্যের উন্নতির জন্য তাঁত শিল্পকে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায় এনে পাওয়ার লুমে উন্নীত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিদ্যালয়ে চরম দুরাবস্থা! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের
আরও দেখুন

আজও এই শিল্পীর বাড়িতে রয়েছে দুটি তাঁত যন্ত্র। বর্তমানে যেখানে দেখা দিচ্ছে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প, সেই জায়গায় দাঁড়িয়ে তাঁত শিল্পীর এই প্রচেষ্টা নতুন করে আশার আলো দেখাচ্ছে জেলার তাঁত শিল্পে। তাঁত শিল্পীর এই উদ্ভাবনী উদ্যোগ প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সীমিত সামর্থ্য নিয়েও নতুন পথ তৈরি করা সম্ভব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Handloom Innovation: মালদহের শিল্পীর দেখানো পথে স্বপ্ন দেখছেন অন্য তাঁতিরাও! হাতের তাঁতে মোটরের জাদু, কম শ্রমে দ্বিগুণ শাড়িই এখন আলোচনার কেন্দ্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল