TRENDING:

LPG Price: সাধারণের জন্য বড় ধাক্কা! ফের ২৫ টাকা দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের

Last Updated:

এরপর দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা থেকে বেড়ে ৮৫৯.৫ টাকা হয়ে গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করল পেট্রোলিয়াম সংস্থাগুলি ৷ ভর্তুকিহীন বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম ২৫ টাকা বাড়ানো হল ৷ নতুন এই দাম সোমবার রাত থেকে লাগু করা হয়েছে ৷ পেট্রোলিয়াম সংস্থার এই সিদ্ধান্ত সরাসরি প্রভাবিত হতে চলেছেন সাধারণ মানুষ ৷
advertisement

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ভর্তুকিহীন ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বৃদ্ধি করেছে ৷ এরপর দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা থেকে বেড়ে ৮৫৯.৫ টাকা হয়ে গিয়েছে৷

এই দাম বৃদ্ধির পর কলকাতায় ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৮৮৬ টাকা, মুম্বইয়ে ৮৫৯.৫ টাকা, লখনউয়ে ৮৯৭.৫ টাকা ৷ এর পাশাপাশি ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ৬৮ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ দিল্লিতে ১৯ কিলোর সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৬১৮ টাকা ৷ এর আগে গত মাসে তেল সংস্থার তরফে রান্নার গ্যাসের দাম ২৫.৫০ টাকা বাড়ানো হয়েছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এলপিজি সিলিন্ডারের দাম চেক করতে চাইলে সরকারি তেল সংস্থার ওয়েবসাইটে https://iocl.com/Products/IndaneGas.aspx ভিজিট করতে পারেন ৷ এখানে প্রতি মাসে সংস্থার তরফে গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Price: সাধারণের জন্য বড় ধাক্কা! ফের ২৫ টাকা দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল