TRENDING:

LPG Cylinder Booking: LPG সিলিন্ডার বুকিং নিয়ে টেনশন? ২ থেকে ৫ দিনের মধ্যেই মিলবে গ্যাস ডেলিভারি, জানাল কেন্দ্র

Last Updated:

LPG Cylinder Booking: পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। বুকিংয়ের পর গড়ে ২–৩ দিনের মধ্যেই দেশে গ্যাস ডেলিভারি দেওয়া হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলেও দেশে এলপিজি সিলিন্ডার নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানাল কেন্দ্র সরকার। সাধারণ মানুষের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছে, অপ্রয়োজনীয়ভাবে আগেভাগে গ্যাস বুকিং না করাই ভালো, কারণ দেশে বর্তমানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এলপিজি সিলিন্ডার
এলপিজি সিলিন্ডার
advertisement

সরকারি সূত্রের খবর, বর্তমানে দেশে গ্যাস বুকিং করার প্রায় ২ থেকে ৩ দিনের মধ্যেই সিলিন্ডার ডেলিভারি পাওয়া যাচ্ছে। তাই শুধুমাত্র ভয়ের কারণে অতিরিক্ত বুকিং করলে বরং সরবরাহ ব্যবস্থার ওপর অযথা চাপ বাড়তে পারে এবং কৃত্রিম ঘাটতির পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার পথে বিপত্তি! বেলদায় সড়ক দুর্ঘটনায় জখম অন্তত ৬ তীর্থযাত্রী

advertisement

সম্প্রতি পশ্চিম এশিয়া বা গালফ অঞ্চলে সংঘাত বাড়ার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দোলাচল দেখা দিয়েছে। ভারত তার মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানি করে, ফলে অনেকের মধ্যেই গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সরকার জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় দেশীয় এলপিজি উৎপাদন প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়াও জ্বালানি সরবরাহ বজায় রাখতে বিভিন্ন দেশ থেকে তেল আমদানি বাড়ানো, বিকল্প পরিবহন রুট ব্যবহার এবং রিফাইনারিগুলিতে উৎপাদন বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন
আরও দেখুন

এদিকে এলপিজি বুকিংয়ের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে একটি সিলিন্ডার ডেলিভারির পর নতুন করে বুকিং করতে হলে কমপক্ষে ২৫ দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা ছিল ২১ দিন। এই নিয়ম চালুর মূল উদ্দেশ্য হলো গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা, কালোবাজারি এবং সরবরাহে কৃত্রিম সংকট তৈরি হওয়ার প্রবণতা রোধ করা। সরকারের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder Booking: LPG সিলিন্ডার বুকিং নিয়ে টেনশন? ২ থেকে ৫ দিনের মধ্যেই মিলবে গ্যাস ডেলিভারি, জানাল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল