TRENDING:

স্টেট ব্যাঙ্কের এই বিশেষ অ্যাকাউন্ট সম্বন্ধে জানেন ?

Last Updated:

এখানে টাকার অঙ্ক একটি নির্দিষ্ট সীমার বেশি হলে সেটি নিজে থেকেই ফিক্সড ডিপোজিটে ট্রান্সফার হয়ে যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গ্রাহকদের জন্য একাধিক নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ স্টেট ব্যাঙ্কের একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট রয়েছে যাতে সেভিংসের টাকা বাড়ানোর সুবিধাও রয়েছে ৷ SBI Savings Plus Account এরকম একটি অ্যাকাউন্ট যেটা মাল্টি অপশন ডিপোজিটের সঙ্গে লিঙ্ক করা থাকে ৷ এখানে টাকার অঙ্ক একটি নির্দিষ্ট সীমার বেশি হলে সেটি নিজে থেকেই ফিক্সড ডিপোজিটে ট্রান্সফার হয়ে যায় ৷ এই অ্যাকাউন্ট সম্বন্ধে জেনে নিন বিস্তারিত ....
advertisement

কে খুলতে পারে এই অ্যাকাউন্ট ?

স্টেট ব্যাঙ্কের এই অ্যাকাউন্ট যে কোনও ব্যক্তি খুলতে পারবেন যাদের ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলার যোগ্যতা রয়েছে ৷ এটি সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে খোলা যেতে পারে ৷

ন্যূনতম কত টাকা রাখা যাবে ?

এই অ্যাকাউন্টে ন্যূনতম অঙ্কের টাকা রাখা বাধ্যতামূলক ৷ মেট্রো শহরে ৩০০০ টাকা, শহরে ৩০০০ টাকা, শহরতলীতে ২০০০ টাকা এবং গ্রামীণ এলাকায় ১০০০ টাকা ন্যূনতম রাখতেই হবে ৷ এখানে সেভিংস অ্যাকাউন্টের মতোই সুদ দেওয়া হয় ৷

advertisement

কত টাকা ট্রান্সফার করা হবে ?

সেভিংস প্লাস অ্যাকাউন্টে ২৫ হাজারের বেশি টাকা এফডি-তে ট্রান্সফার হয়ে যাবে যা ন্যূনতম ১০০০০ টাকা হতে হবে ৷ অথার্ৎ মাল্টি অপশন ডিপোজিটে টাকা ট্রান্সফার হওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে ৩৫০০০ টাকা থাকতে হবে ন্যূনতম ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথিতে শুরু বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী! দাম শুরু মাত্র ৫ টাকা থেকে, কেনাকাটার হিড়িক
আরও দেখুন

সেভিংস অ্যাকাউন্টে যে সুবিধা পাওয়া যায় যেমন এটিএম কার্ড, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস অ্যালার্ট সমস্ত কিছু এই অ্যাকাউন্টেও মিলবে ৷ পাশাপাশি মাল্টি অপশন ডিপোজিটে লোন নেওয়ার সুবিধাও রয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্টেট ব্যাঙ্কের এই বিশেষ অ্যাকাউন্ট সম্বন্ধে জানেন ?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল