TRENDING:

Isha Ambani: লোকমত-এর বিচারে সেরা মহিলা উদ্যোগপতির সম্মান জিতলেন ঈশা আম্বানি, উৎসর্গ করলেন পরিবারকে

Last Updated:

রিলায়েন্স রিটেলের ব্যবসাকে আরও বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় ঈশা আম্বানিকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বাই: মরাঠি সংবাদমাধ্যম লোকমত-এর বিচারে ভারতের সেরা মহিলা উদ্যোগপতির শিরোপা জিতলেন রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের ডিরেক্টর ঈশা আম্বানি৷ এই সম্মান নিজের পরিবারকে উৎরসর্গ করেছেন ঈশা৷
ঈশা আম্বানি৷
ঈশা আম্বানি৷
advertisement

তিনি বলেন, ‘এই সম্মানের জন্য লোকমত-কে ধন্যবাদ জানাই৷ মহারাষ্ট্রের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে লোকমত৷ কয়েক দশক ধরে আমাদের সমাজকে সঠিক পথে আলোকিত করার দায়িত্ব পালন করে এসেছে লোকমত৷’

ঈশা আরও বলেন, ‘আমি আজ সত্যিই সম্মানিত৷ কারণ এই স্বীকৃতি আমার কাছে আরও গুরুত্বপূর্ণ কারণ আমি আমার মা নীতা মুকেশ আম্বানিকে নিজের রোল মডেল হিসেবে দেখি৷ তাঁর থেকে অনুপ্রেরণা পাই৷ তিনি ২০১৬ সালে এই সম্মান পেয়েছিলেন৷ আমাদের পরিবারের কাছে মহারাষ্ট্র নিজেদের বাড়ির থেকেও বেশি৷ কারণ এটা আমাদের কর্মভূমি৷’

advertisement

আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে অনন্য উদ্যোগ, দৃষ্টিহীনদের হাতে তৈরি মোমবাতি দিয়ে অতিথি বরণ

রিলায়েন্স রিটেলের ব্যবসাকে আরও বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় ঈশা আম্বানিকে৷ তাঁর হাত ধরেই ডিজিটাল মাধ্যমেও ব্যবসা শুরু করেছে রিলায়েন্স রিটেল৷ আজিও এবং টিরা-র মতো নামে ই-কমার্স ক্ষেত্রে পা রেখে রিলায়েন্স রিটেল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, রিলায়েন্স ফাউন্ডেশন-এ ঈশা বোর্ড সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি এক্সিকিউটিভ লিডারশিপ টিমেরও অংশ৷ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি এবং সাউথ এশিয়ান স্টাডিজের স্নাতক ঈশার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও এমবিএ ডিগ্রি রয়েছে৷ ২০২৩ সালে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডসে ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোগপতির সম্মান পেয়েছিলেন ঈশা৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Isha Ambani: লোকমত-এর বিচারে সেরা মহিলা উদ্যোগপতির সম্মান জিতলেন ঈশা আম্বানি, উৎসর্গ করলেন পরিবারকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল