TRENDING:

বিনামূল্যে গ্রাহকদের রেশন দেবে এই ব্যাঙ্ক, দেখে নিন কীভাবে মিলবে এই সুবিধা

Last Updated:

ব্যাঙ্কের তরফে যে রেশন কিট দেওয়া হচ্ছে সেটা নেওয়ার জন্য নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রবল ভাবে প্রভাবিত হয়েছে জনজীবন ৷ কোভিড-১৯ এর জেরে যে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য IDFC FIRST Bank তাদের গ্রাহকদের জন্য নতুন পরিষেবা চালু করে দিয়েছে ৷ IDFC FIRST Bank তাদের গ্রাহকদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যাঙ্কের তরফে ‘ঘর-ঘর-রেশন’ (Ghar Ghar Ration) কার্যক্রম শুরু করে দিয়েছে ৷
advertisement

কর্মচারীদের ফান্ড থেকে শুরু হবে এই পরিষেবা - ‘ঘর-ঘর-রেশন’ প্রোগামে ব্যাঙ্কের বর্তমান কর্মচারীরা COVID কাস্টোমার কেয়ার ফান্ডে যোগদান করেছে ৷ ব্যাঙ্কের তরফে ৫০,০০০ আর্থিক ভাবে পিছিয়ে থাকা গ্রাহকদের সিলেক্ট করা হবে যারা করোনার জেরে ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছে ৷ এবার এই গ্রাহকদের রেশন কিট দেওয়া হবে ৷ এই রেশন কিটে ১০ কিলো চাল/আটা, ২ কিলো ডাল, ১ কিলো চিনি ও নমক, ১ কিলো খাওয়ার তেল, মশালার ৫ প্যাকেট, চা ও বিস্কুট রয়েছে ৷ এর মাধ্যমে একটি পরিবারের প্রায় এক মাসের দরকারের জিনিস থাকবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ব্যাঙ্কের তরফে যে রেশন কিট দেওয়া হচ্ছে সেটা নেওয়ার জন্য নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করতে হবে ৷ গ্রামীণ অঞ্চলে কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এই রেশন কিট বিতরণ করা হবে ৷ মহারাষ্ট্র, রাজস্থান ও হরিয়ানায় ইতিমধ্যেই ১০০০ রেশন কিট সফলভাবে বিতরণ করা হবে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিনামূল্যে গ্রাহকদের রেশন দেবে এই ব্যাঙ্ক, দেখে নিন কীভাবে মিলবে এই সুবিধা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল