TRENDING:

ফের দাম বাড়ল পেঁয়াজের, দেখে নিন কত হল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের ৷ দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন বাজারে লাগাতার দাম বেড়ে চলেছে পেঁয়াজের ৷ অসময়ে বৃষ্টি ও পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকায় পেঁয়াজের দাম প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে ৷ বছরের শুরুতে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২৫-৩০ টাকা কিলো হিসেহে ৷ অথচ শুক্রবার দিল্লি ও মুম্বইয়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকা কিলো হিসেবে ৷
advertisement

দিল্লির গাজিপুর মান্ডিতে সাধারণত পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কিলো হিসেবে বিক্রি হয় ৷ বর্তমানে যা ৪০ থেকে ৪৫ টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে৷ নতুন পেঁয়াজ মার্চের প্রথম সপ্তাহে আসতে শুরু করে দেবে ৷ এরপর কিছুটা হলেও দাম কমবে ৷ বিশেষজ্ঞদের মতে মার্চের পর পেঁয়াজের দাম কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দেশের সবচেয়ে বড় পেঁয়াজ মান্ডি লাসলগাঁও এপিএমসি-তে পেঁয়াজের রেট গত ১০ দিনে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ১১ জানুয়ারি ২০২১-এ হায়দরাবাদে ১ কিলো পেঁয়াজের দাম ৩৪ টাকা ছিল যা এখন ২৬ টাকা বেড়ে ৬০ টাকা হয়ে গিয়েছে ৷ ১১ জানুয়ারির তুলনায় ১১ ফেব্রুয়ারি দিল্লিতে পেঁয়াজের দাম ১৯ টাকা, মীরটে ২০ টাকা, মু্ম্বইয়ে ১৪ টাকা, শিলঙে ১০ টাকা বেড়েছে ৷ অন্যদিকে নাসিক, রাজকোট, কলকাতা ও নাগপুরে পেঁয়াজের দাম ১৫ টাকা প্রতি কিলো বেড়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের দাম বাড়ল পেঁয়াজের, দেখে নিন কত হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল