TRENDING:

হারিয়েছে বা চুরি গিয়েছে SBI ক্রেডিট কার্ড? দেখে নিন কী ভাবে ব্লক করবেন !

Last Updated:

হেল্পলাইন নম্বর, SMS থেকে শুরু করে একাধিক উপায়ে ব্লক করা যেতে পারে আপনার কার্ড। কী ভাবে করবেন, জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দৈনন্দিন জীবনে ব্যস্ততার ভিড়ে অনেক সময়ই ভুল হয়ে যায়। কখনও কোথাও হারিয়ে ফেলেন আপনার SBI ক্রেডিট কার্ড। কখনও আবার কার্ডটি চুরিও হয়ে যায়। তবে এ নিয়ে অধিক দুশ্চিন্তার কারণ নেই। মাত্র কয়েক মিনিটেই আপনার SBI ক্রেডিট কার্ডটি ব্লক করে দিতে পারেন আপনি। সে জন্য সমস্ত সুযোগ-সুবিধা দিচ্ছে দেশের অন্যতম বড় ঋণপ্রদানকারী সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হেল্পলাইন নম্বর, SMS থেকে শুরু করে একাধিক উপায়ে ব্লক করা যেতে পারে আপনার কার্ড। কী ভাবে করবেন, জেনে নিন।
advertisement

১. ফোন কলের মাধ্যমে ব্লক করতে পারেন কার্ড:

এ ক্ষেত্রে হেল্পলাইন নম্বর ৩৯০২০২০২-তে কল করতে হবে গ্রাহকদের। তবে নিজেদের লোকাল STD জুড়তে ভুলবেন না। ক্রেডিট কার্ড ব্লক করতে ১৮৬০ ১৮০ ১২৯০ নম্বরেও ডায়াল করতে পারেন আপনি।

২. SMS সার্ভিসের মাধ্যমে ব্লক করতে পারেন কার্ড:

SMS সার্ভিস ব্যবহার করেও কার্ড ব্লক করা যাতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকদের একটি SMS পাঠাতে হবে। লিখতে হবে BLOCK XXXX (আপনার ক্রেডিট কার্ডের শেষ চারটি সংখ্যা)। এর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৫৬৭৬৭৯১ নম্বরে পাঠিয়ে দিতে হবে SMS।

advertisement

৩. SBI কার্ড ওয়েবসাইটের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্লক করুন:

প্রথমেই sbicard.com-এ যান। এর পর আপনার অ্যাকাউন্টে লগ-ইন করুন।

এর পর Requests tab-এ যান এবং Report Lost/Stolen Card অপশন সিলেক্ট করুন।

হারানো কার্ড সম্পর্কে রিপোর্ট করতে কার্ড নম্বর অপশনে ক্লিক করুন।

কার্ড রি-ইস্যু করতে reissue card অপশন সিলেক্ট করে সাবমিট করুন। এ ক্ষেত্রেও আগের ক্রেডিট কার্ডটি ব্লক হয়ে যাবে।

advertisement

৪. হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ক্রেডিট কার্ড সম্পর্কে মোবাইল অ্যাপে আবেদন জানান:

SBI অ্যাপের সাহায্যে প্রথমে অ্যাকাউন্টে লগ-ইন করুন। এর পর menu-তে যান।

এ বার Service Request অপশনে ক্লিক করুন ও Report Lost/Stolen অপশনে যান।

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

এই Report Lost/Stolen অপশনে যাওয়ার পর প্রথমে কার্ড নম্বর ও পরে submit অপশনে ক্লিক করুন। আপনার ক্রেডিট কার্ডটি ব্লক হয়ে যাবে। যে কোনও SBI প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের কার্ড ব্লকের আবেদন পাওয়ার পরই পরবর্তী প্রক্রিয়াগুলি শুরু হয়ে যাবে। এ ক্ষেত্রে গ্রাহকরা তাঁদের রেজিস্টার করা মোবাইল নম্বর ও ই-মেলে ব্লক কনফার্মেশনের একটি SMS ও ইমেল পেয়ে যাবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হারিয়েছে বা চুরি গিয়েছে SBI ক্রেডিট কার্ড? দেখে নিন কী ভাবে ব্লক করবেন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল